ভারতীয় টেলিকম সংস্থা BSNL ( Bharat Sanchar Nigam Limited)- এর তরফ থেকে সিনিয়র এক্সিকিউটিভ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ( BSNL Senior Executive Recruitment 2026), যেখানে প্রায় ১২০ টি শূন্যপদ সংখ্যা রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীরা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই BSNL এর এই উক্ত পদের জন্য আবেদন করবেন পারবেন।
তাই আপনি BSNL এ চাকরি করতে চান এবং আবেদন ফরম পূরণ করতে চান তাহলে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। উক্ত এই প্রতিবেদনে BSNL এর Senior Executive পদ সম্বন্ধে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীদের এখানে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে
- টেলিকম বিভাগের জন্য: B.E./B.Tech তে ৬০% নম্বর।
- ফাইন্যান্স স্ট্রিমের জন্য: CA বা CMA উত্তীর্ণ।
শূন্যপদ সংখ্যা:
বিজ্ঞপ্তি অনুসারে এখানে দুটি ক্যাটাগরিতে মোট ১২০ টি শূন্যপদ রয়েছে।
- Senior Executive Trainee (Telecom): ৯৫ টি
- Senior Executive Trainee (Finance): ২৫ টি
মাসিক বেতন:
যে সমস্ত প্রার্থীরা BSNL এর সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি পাবেন তাদের মাসিক বেতন ২৪,৯০০/- টাকা থেকে ৫০,৫০০/- টাকা প্রতি মাসে দেওয়া হবে এখানে।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়স এখানে ৭ মার্চ ২০২৬ অনুযায়ী, ২১-৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া ST/SC/OBC প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়া:
প্রার্থীদের এখানে ৩ টি ধাপে নিয়োগ করা হবে।
- ১) কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ( CBT)
- ২) ডকুমেন্ট ভেরিফিকেশন
- ৩) ইন্টারভিউ ( Interview)
নিয়োগ পদ্ধতি:
যে সমস্ত প্রার্থীরা BSNL Senior Executive Recruitment 2026 এর জন্য অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে চান তাদের নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে:
- ১) আবেদনকারীদের প্রথমে নিচে দেওয়া লিংকে কি করতে হবে। এটি আবেদনকারীদের BSNL এর অফিসিয়াল পেজে নিয়ে যাবে।
- এরপর সেই পেজ থেকে Apply Now অপশনে ক্লিক করে BSNL এর উক্ত পদের জন্য আবেদন করে দিতে হবে।

আবেদন মূল্য:
- General / OBC / EWS – ২,৫০০/- টাকা
- SC / ST / PwBD – ১,২৫০/- টাকা
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদনকারীদের এখানে ১৫ এপ্রিল ২০২৬ এর মধ্যে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে।
আরো পড়ুনঃ মাধ্যমিক পাশে ভারতীয় সশস্ত্র বাহিনীতে প্রচুর কনস্টেবল নিয়োগ

