পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি দেশের অন্যতম একটি বিমান পরিবহন সংস্থা তথা ইন্ডিগো এয়ারলাইন্স তাদের কেবিন অ্যাটেনডেন্স (Indigo Airlines Recruitment 2026) পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন চাকরি-প্রার্থীরা।
তাই আপনি যদি বর্তমানে একজন বেকার হয়ে থাকেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি খুঁজছেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এই প্রতিবেদনে ইন্ডিগো এয়ারলাইন্সের উক্ত পদ সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করা হবে।
পদের নাম:
এখানে উল্লেখিত পদটির নাম হচ্ছে, Cabin Attendant (Grade Tr)
শিক্ষাগত যোগ্যতা:
বিজ্ঞপ্তি অনুসারে এই পদে উচ্চমাধ্যমিক পাশ (১০+২) হলেই আবেদন করতে পারবেন আবেদনকারীরা।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়স এখানে ১৮ থেকে ২৭ বছর চাওয়া হয়েছে। তবে এখানে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের কোন ছাড় দেওয়া হবেনা।
জব লোকেশন:
যেই সমস্ত প্রার্থীরা এখানে চাকরি পাবেন তাদের PAN ইন্ডিয়ায় নিয়োগ করা হবে।
মাসিক বেতন:
- আবেদনকারীদের এখানে ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন ১২,০০০/- থেকে ১৫,০০০/- টাকা
- এবং ট্রেনিং শেষ হলে ৩৫,০০০/- থেকে ৫০,০০০/- টাকা মাসিক বেতন দেওয়া হবে।
করা করা এখানে আবেদন করতে পারবেন?
জানিয়ে রাখি, ইন্ডিগো এয়ারলাইন্সের কেবিন অ্যাটেনডেন্ট পদটিতে শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং সঙ্গে থাকতে হবে বৈধ পাসপোর্ট ( Password)। এছাড়াও শারীরিক যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারীদের এখানে ৩ টি ধাপে নিয়োগ করা হবে যথাক্রমে:
- ১) শারীরিক যোগ্যতার পরীক্ষা
- ২) ইন্টারভিউ
- ৩) ডকুমেন্ট ভেরিফিকেশন
আবেদন পদ্ধতি:
- আগ্রহী প্রার্থীদের প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে। এটি আবেদনকারীদের সরাসরি অফিসিয়াল পোর্টালে নিয়ে যাবে।
- এরপর সেখানে থাকা Apply Now অপশনে ক্লিক করে নিজের একটি Account তৈরি করে নিতে হবে।
- এবং সবশেষে I’d এবং পাসওয়ার্ড দিয়ে পেজটি লগইন করে ইন্ডিগো এয়ারলাইন্সের কেবিন অ্যাটেনডেন্ট পদের জন্য আবেদন ফর্ম পুরন করে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ:
আবেদনকারীদের এখানে যত তাড়াতাড়ি সম্ভব অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরো পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার এসিস্ট্যান্ট নিয়োগ
