মাধ্যমিক পাশ চাকরি প্রার্থীদের জন্য ভারতীয় সশস্ত্র সীমা বাহিনী তথা Sashastra Seema Bal- এ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি SSB-এর তরফে ৮২৭টি শূন্যপদে এবং ১১টি ট্রেডে Constable (Tradesman) নিয়োগের নোটিফিকেশন জারি করা হয়েছে (SSB Constable Tradesman Recruitment 2026)।
তাই আপনার যদি ভারতীয় সশস্ত্র বাহিনীতে চাকরি করার স্বপ্ন থাকে, তবে এটি আপনার জন্য একটি বড় সুযোগ। SSB-এর এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

শূন্য পদ সংখ্যা:
এখানে মোট ৮২৭ টি শূন্য পদ এবং ১১ টি ট্রেডে কনস্টেবল নিয়োগ করা হবে।
ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ সংখ্যা:
- UR (সাধারণ) – 383 টি
- EWS – 64 টি
- OBC – 191 টি
- SC -128 টি
- ST – 61 টি
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীদের এখানে মাধ্যমিক পাস সহ ট্রেড অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়স এখানে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পারবেন।
- SC/ST – ৫ বছর
- OBC – ৩ বছর
- প্রাক্তন সেনাবাহিনী কর্মী হলে – ৩ বছর
মাসিক বেতন:
যে সমস্ত প্রার্থীরা ট্রেড অনুযায়ী চাকরি পাবেন তাদের মাসিক বেতন ২১,৭০০/- থেকে ৬৯,১০০/- টাকা দেওয়া হবে।
শারীরিক যোগ্যতা:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের এখানে নির্দিষ্ট শারীরিক যোগ্যতার মানদন্ড পূরণ করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারীদের এখানে ৩ টি ধাপে নিয়োগ করা হবে।
- ১) লিখিত পরীক্ষা ( CBT)
- ২) ডকুমেন্ট ভেরিফিকেশন
- ৩) মেডিকেল এক্সামিনেশন
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে:
- ১) আবেদনকারীদের প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে, এটি আবেদনকারীদের অফিসিয়াল পোর্টালে নিয়ে যাবে।
- ২) এরপর সেখান থেকে Register অপশনে ক্লিক করে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে।
- ৩) অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে I’d এবং password দিয়ে পেজটি লগইন করে SSB Constable Tradesman Recruitment 2026– এর আবেদন করে দিতে হবে।

আবেদন মূল্য:
আবেদন করার জন্য প্রার্থীদের এখানে নির্ধারিত আবেদন মূল্য প্রদান করতে হবে।
- UR / EWS / OBC – ১০০/- টাকা
- SC / ST/ এক্স সার্ভিস ম্যান/ Female – কোন আবেদন মূল্য নেই।
আরো পড়ুনঃ উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার এসিস্ট্যান্ট নিয়োগ
