বিনামূল্যে স্টাডি মেটেরিয়াল পান

লিখিত পরীক্ষা ছাড়াই দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর নিয়ে হাজির হলো ভারতীয় রেল। সম্প্রতি রেলের দক্ষিণ পূর্ব ডিভিশনের তরফ থেকে লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে রেলের হেড অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। (South Eastern Railway Recruitment 2026)। যেখানে মোট ৩১ টি শূন্য পদ রয়েছে।

TGTelegram Group
Join Now

তাই আপনি যদি ভারতীয় রেলে চাকরি করতে চান অথবা একজন সরকারি চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। উক্ত এই প্রতিবেদনে দক্ষিণ পূর্ব রেলের ডিভিশনের তরফ থেকে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে।

South Eastern Railway Recruitment 2026
সংস্থার নামদক্ষিণ-পূর্ব রেলওয়ে
বিজ্ঞপ্তি নম্বরE(NG)II/2024/RC-4/9
পদের নামবিভিন্ন পদ
শূন্যপদ সংখ্যা৩১ টি
বয়সসর্বোচ্চ ৬৫ বছর
শিক্ষাগত যোগ্যতানিচে উল্লেখ করা হলো
আবেদনের শেষ তারিখ৬ এপ্রিল ২০২৬

South Eastern Railway Recruitment 2026 for Retired Non-Gazetted Accounts Staff: Last Date 06.04.2026

পদের নাম: 

--- Advertisement ---

দক্ষিণ-পূর্ব রেলের মোট ৩১ টি শূন্য পদে ভিন্ন ভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে, যথাক্রমে:

  • ১) সিনিয়র এসও (A) 
  • ২) সিনিয়র টিআইএ
  • ৩) এএ / জেইএ / অ্যাকাউন্টস ক্লার্ক 
  • ৪) সিনিয়র এসভি / এসভি

পদ অনুযায়ী শূন্যপদ সংখ্যা: 

সিনিয়র এসও (A)০৫ টি
সিনিয়র টিআইএ১০ টি
সিনিয়র আইএসএ০৪ টি
এএ / জেইএ / অ্যাকাউন্টস ক্লার্ক০৪ টি
সিনিয়র এসভি / এসভি০৮ টি

শিক্ষাগত যোগ্যতা:

বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারীরা রেলের অবসরপ্রাপ্ত কর্মী হলেই উক্ত পদ গুলোর জন্য আবেদন জানাতে পারবেন। তাই আপনি যদি একজন রেলের অবসরপ্রাপ্ত কর্মী হয়ে থাকেন এটি আপনার জন্য একটি বড় সুযোগ।

বয়সসীমা: 

আবেদনকারীদের বয়স এখানে ১ জানুয়ারি ২০২৬ অনুসারে, সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন: 

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে,  যে সমস্ত প্রার্থীরা রেলের অবসরের সময়ের শেষ যে বেসিক বেতন পেতেন তার থেকে বর্তমান পেনশন বাদ দিয়ে অবশিষ্ট অর্থই মাসিক বেতন হিসেবে দেওয়া হবে এখানে।

নিয়োগ প্রক্রিয়া: 

আবেদনকারীদের এখানে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 

--- Advertisement ---

আবেদন পদ্ধতি: 

আবেদনকারীদের জানানো যাচ্ছে যে, নিজের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন:

  • পেনশন সার্টিফিকেট
  • শেষ পে স্লিপ
  • আধার কার্ড 
  • অভিজ্ঞতার প্রমাণপত্র
  • পাসপোর্ট সাইজ ছবি 
  • বয়সের প্রমাণপত্র 

উক্ত সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে এরপর নিজ হাতে একটি আবেদন ফর্ম লিখে সেটি নিচে দেওয়া ইমেইল ঠিকানা নতুবা নিচে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় হার্ড কপি পাঠিয়ে আবেদন করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

FA&CAO(G), Office of PFA, Accounts Dept, South Eastern Railway,Garden Reach, Kolkata – 700043

গুরুত্বপূর্ণ তারিখ: 

যে সমস্ত আবেদনকারীরা South Eastern Railway Recruitment 2026 এর উক্ত পদে আবেদন করতে চান তাঁদের আগামী ৬ এপ্রিলের মধ্যে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

গুরুত্বপূর্ণ তারিখ এবং লিঙ্ক
আবেদন শুরুর তারিখ১৩ মার্চ ২০২৬
আবেদনের শেষ তারিখ৬ এপ্রিল ২০২৬
অফিসিয়াল বিজ্ঞপ্তিডাউনলোড করুন
আবেদনের ইমেইল ঠিকানাdcaog@ser.railnet.gov.in

আরো পড়ুনঃ মাধ্যমিক পাশ যোগ্যতায় ১১ হাজার শূন্যপদে ভারতীয় রেলে এসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ

TGTelegram Group
Join Now

Akash Baidya

একজন অভিজ্ঞ নিউজ রাইটার। যিনি শিক্ষা, ক্যারিয়ার, স্কলারশিপ এবং সরকারি চাকরির নিয়োগের নির্ভুল তথ্য সহজ বাংলা ভাষায় শেয়ার করেন। সঠিক তথ্য পৌঁছে দিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা করাই তার মূল লক্ষ্য।
Email: baidyaakash777@gmail.com

Leave a Comment

প্রতিদিনের পড়া প্রতিদিন ও চাকরির খবর
Click Here
🙏⭐ একটি রিভিউ দিন