কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে Ministry of Home Affairs–এর সুরক্ষা ইউনিট তথা Secretariat Security Force (SSF)-এ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (SSF Constable Recruitment 2026)। এই নিয়োগে মাধ্যমিক পাশ যোগ্যতায় মোট ১০টি শূন্যপদে প্রার্থী নেওয়া হবে।
তাই আপনি যদি SSF কনস্টেবল পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি। উক্ত প্রতিবেদনে বিস্তারিত সবকিছু আলোচনা করা হবে।
পদের নাম এবং শূন্যপদ:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, SSF এর নিচে উল্লেখিত উক্ত পদ গুলোতে প্রার্থী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীদের এখানে যে কোন স্বীকৃত বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ (১০ম শ্রেণি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেড যেমন Barber বা Washerman ট্রেড টেস্টে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়স এখানে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হলেই তারা আবেদন করতে পারবেন। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
- SC/ST – ৫ বছর
- OBC – ৩ বছর
- প্রাক্তন সেনা কর্মী হলে – অতিরিক্ত ৩ বছর ছাড়
মাসিক বেতন:
চাকরি পাওয়ার পর মাসিক বেতন এখানে পে লেভেল ২ অনুযায়ী ১৯,০০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা প্রতিমাসে দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারীদের এখানে ৪টি ধাপে নিয়োগ করা হবে:
- ১) শারীরিক সক্ষমতার পরীক্ষা ( PST)
- ২) ফিজিক্যাল ফিটনেস ( (PET)
- ৩) লিখিত পরীক্ষা ( written test)
- ৪) ট্রেড টেস্ট (Trade Test)
- ৫) ডকুমেন্ট ভেরিফিকেশন (Document Verification)
আবেদন পদ্ধতি:
- আবেদনকারীদের প্রথমে নিচে দেওয়া Apply Now অপশনটিতে ক্লিক করতে হবে। এটি আবেদনকারীদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে।
- এরপর সেখান থেকে New Under Registration অপশনে ক্লিক করে নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
- এরপর I’d এবং password দিয়ে পেজটি লগইন করে SSF constable Recruitment 2026 এর জন্য অনলাইনে আবেদন করে দিতে হবে।

আবেদন মূল্য:
অনলাইন আবেদন করার সময় এখানে নির্ধারিত আবেদন মূল্য প্রদান করে ফর্ম পূরণ করতে হবে প্রার্থীদের।
- সাধারণ / OBC / EWS – ১০০/- টাকা
- SC / ST / মহিলা প্রার্থী/ প্রাক্তন সেনা কর্মী – কোন আবেদন ফি নেই
গুরুত্বপূর্ণ তারিখ:
সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি অনুসারে, SSF কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে ৩০ মার্চ ২০২৬ এ এবং আবেদন চলবে ২৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
আরো পড়ুনঃ মাধ্যমিক পাশে ভারতীয় সশস্ত্র বাহিনীতে প্রচুর কনস্টেবল নিয়োগ

