বিনামূল্যে স্টাডি মেটেরিয়াল পান

৩০ হাজার টাকা মাসিক বেতন! মাধ্যমিক পাশে ভারতীয় নৌবাহিনীতে নিয়োগ

আপনার কি Indian Navy-তে চাকরি করার স্বপ্ন রয়েছে? তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুযোগ। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে মাধ্যমিক পাশ যোগ্যতায় Indian Navy Agniveer Recruitment 2026-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের মাধ্যমে অসংখ্য শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে ভারতীয় নৌবাহিনীতে। এছাড়া নির্বাচিত প্রার্থীরা চাকরিতে যোগ দেওয়ার পর প্রতি মাসে মাসিক বেতন পাবেন প্রায় ৩০,০০০ টাকা।

তাই আপনি যদি ভারতীয় নৌবাহিনীতে অর্থাৎ ইন্ডিয়ান নেভিতে যোগদান করে ( Join Indian Navy) দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাইছেন ? তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি। উক্ত এই প্রতিবেদনে ভারতীয় নৌ বাহিনীর প্রকাশিত বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

Indian Navy Agniveer Recruitment 2026
সংস্থার নামভারতীয় নৌবাহিনী
পদের নামঅগ্নিবীর (Agniveer)
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাশ
শূন্য পদ সংখ্যাউল্লেখিত নেই
ব্যাচ নম্বর01/2027 & 02/2027
অফিসিয়াল ওয়েবসাইটjoinindiannavy.gov.in

পদের নাম: 

--- Advertisement ---

ভারতীয় নৌবাহিনীর এখানে দুটি পদে নিয়োগ করা হবে, যথাক্রমে: 

  • ১) অগ্নিবীর SSR (সিনিয়র সেকেন্ডারি রিক্রুট)
  • ২) অগ্নিবীর MR (ম্যাট্রিক রিক্রুট)

উক্ত দুটি পদ গুলোতে অগ্নিবীর MR পদের জন্য আবেদনকারীরা মাধ্যমিক পাশ এবং অগ্নিবীর SSR পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে প্রার্থীদের।

শিক্ষাগত যোগ্যতা ( Qualification)
পদের নামশিক্ষাগত যোগ্যতা
অগ্নিবীর MRযেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে ১০ম শ্রেণী (মাধ্যমিক) পাশ হতে হবে।
অগ্নিবীর SSRঅঙ্ক ও পদার্থবিদ্যায় উচ্চমাধ্যমিক পাশ। সাথে কেমিস্ট্রি/ বায়োলজি/ কম্পিউটার সায়েন্সের যেকোনো একটি বিষয় থাকতে হবে।

শূন্য পদ সংখ্যা: 

Indian Navy-এর অগ্নিবীর (Agniveer) পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে শূন্যপদ সংখ্যা উল্লেখ করা হয়নি।

মাসিক বেতন: 

  • ভারতীয় নৌবাহিনীর এই পদগুলোতে যারা চাকরি পাবেন, তাদের মাসিক বেতন প্রথম বছরে ৩০,০০০/- টাকা থেকে শুরু এবং পরবর্তী চার বছরে ধাপে ধাপে এই বেতন বেড়ে চতুর্থ বছরে ৪০,০০০/- টাকা পর্যন্ত হবে। এছাড়া মাসিক বেতনের পাশাপাশি চাকরির শেষে এখানে আকর্ষণীয় ‘সেবা নিধি’ প্যাকেজও দেওয়া হবে প্রার্থীদের।
বছর (Year)মাসিক প্যাকেজইন হ্যান্ডফান্ডে জমা (৩০%)
প্রথম বছর৩০,০০০/- টাকা২১,০০০/- টাকা৯,০০০/- টাকা 
দ্বিতীয় বছর৩৩,০০০/- টাকা২৩,১০০/- টাকা৯,৯০০/- টাকা 
তৃতীয় বছর৩৬,৫০০/- টাকা২৫,৫৫০/- টাকা১০,৯৫০/- টাকা 
চতুর্থ বছর৪০,০০০/- টাকা২৮,০০০/- টাকা১২,০০০/- টাকা 
মোট প্রাপ্ত টাকা৫.০২ লক্ষ টাকা

Indian Navy Agniveer Recruitment 2026 salary structure showing monthly customized package, in-hand salary, and corpus fund contribution for 4 years

বয়সসীমা: 

Indian Navy Agniveer Recruitment 2026 -এর পদে আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স এখানে ১৭.৫ বছর এবং সর্বোচ্চ বয়স ২১ বছর পর্যন্ত হতে হবে।

  • Agniveer 01/2027 ব্যাচের ক্ষেত্রে প্রার্থীর জন্ম তারিখ ০১ ডিসেম্বর ২০০৪ থেকে ৩১ মে ২০০৯-এর মধ্যে হওয়া চাই।
  • অন্যদিকে Agniveer 02/2027 ব্যাচের জন্য প্রার্থীর জন্ম তারিখ ০১ মে ২০০৫ থেকে ৩১ অক্টোবর ২০০৯-এর মধ্যে হতে হবে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়স ক্ষেত্রে ছাড় পাবেন।
বয়সসীমা ( Age Limite) 
ন্যূনতম বয়স১৭.৫ বছর
সর্বোচ্চ বয়স২১ বছর
০১/২০২৭ ব্যাচজন্মতারিখ হতে হবে: ০১ ডিসেম্বর ২০০৪ থেকে ৩১ মে ২০০৯ এর মধ্যে।
০২/২০২৭ ব্যাচজন্মতারিখ হতে হবে: ০১ মে ২০০৫ থেকে ৩১ অক্টোবর ২০০৯ এর মধ্যে।

শারীরিক যোগ্যতা:

আবেদনকারীদের এখানে ভারতীয় নৌবাহিনীর নির্দিষ্ট স্কেল অনুযায়ী শারীরিক যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। 

--- Advertisement ---
শারীরিক যোগ্যতার মানদণ্ড
শারীরিক বৈশিষ্ট্যপুরুষ প্রার্থীমহিলা প্রার্থী
ন্যূনতম উচ্চতা১৫৭ সেমি১৫২ সেমি
দৌড় (১.৬ কিমি)০৬:৩০ মিনিট০৮:০০ মিনিট
উঠবস (Squat Ups)২০ বার১৫ বার
পুশ-আপস (Push Ups)১২ বারপ্রযোজ্য নয়
সিট-আপস (Sit-ups)প্রযোজ্য নয়১০ বার

নিয়োগ প্রক্রিয়া: 

Indian Navy Agniveer Recruitment 2026 এর বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের এখানে ৩ টি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

  • ১) কম্পিউটার ভিত্তিক অনলাইন টেস্ট।
  • ২) শারীরিক সক্ষমতার পরীক্ষা।
  • ৩) মেডিক্যাল এক্সামিনশন।

আবেদন পদ্ধতি: 

আগ্রহ প্রার্থীদের নিম্নলিখিত ধাপ গুলো অনুসরণ করতে হবে: 

  • ১) আবেদনকারীদের প্রথম নিচে দেওয়া Apply Now অপশনটিতে ক্লিক করতে হবে। এটি আবেদনকারীদের ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। 
  • ২) এরপর register অপশনে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে login অপশনে ক্লিক করে Indian Navy Agniveer Recruitment 2026 এর অনলাইনে আবেদন ফরম পূরণ করে দিতে হবে।

Indian Navy Agniveer 2026 login and registration window

আবেদন মূল্য: 

সকল শ্রেণীর প্রার্থীদের এখানে আবেদন মূল্য বাবদ ৫৫০/- টাকা সঙ্গে ১৮ শতাংশ GST সহ ৬৪৯ টাকা আবেদনমূল দিতে হবে। 

আবেদন ফি ( application fee)
আবেদন ফি (all category)৫৫০/- টাকা + ১৮% GST (মোট ৬৪৯/- টাকা)
পেমেন্ট মোডঅনলাইন (নেট ব্যাংকিং, ভিসা/মাস্টারকার্ড, রুপে কার্ড অথবা UPI)

গুরুত্বপূর্ণ তারিখ:

যে সমস্ত আবেদনকারীরা Indian Navy Agniveer  2026 এর অনলাইন আবেদন করতে চানিতাহলে ৬ এপ্রিল ২০২৬ এর মধ্যে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Indian Navy Agniveer 2026 recruitment activities and tentative timeline for Stage I INET and Stage II for 01/2027 and 02/2027 batches

গুরুত্বপূর্ণ তারিখ এবং লিংক
আবেদন শুরুর তারিখ১৪ মার্চ ২০২৬
আবেদনের শেষ তারিখ৬ এপ্রিল ২০২৬
অফিসিয়াল নোটিফিকেশনDownload Now
আবেদন লিংকApply Now

আরো পড়ুনঃ ৩৪৯ টি শূন্য পদে কেন্দ্রীয় বাহিনীতে এসিস্ট্যান্ট কামান্ড নিয়োগ

Akash Baidya

একজন অভিজ্ঞ নিউজ রাইটার। যিনি শিক্ষা, ক্যারিয়ার, স্কলারশিপ এবং সরকারি চাকরির নিয়োগের নির্ভুল তথ্য সহজ বাংলা ভাষায় শেয়ার করেন। সঠিক তথ্য পৌঁছে দিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা করাই তার মূল লক্ষ্য।
Email: baidyaakash777@gmail.com

Leave a Comment

প্রতিদিনের পড়া প্রতিদিন ও চাকরির খবর
Click Here
🙏⭐ একটি রিভিউ দিন