বিনামূল্যে স্টাডি মেটেরিয়াল পান

উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার এসিস্ট্যান্ট নিয়োগ

আপনি যদি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুখবর। সম্প্রতি পশ্চিমবঙ্গের মিউনিসিপালিটি সার্ভিস কমিশন তথা WBMSC এর এরফ থেকে রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ( WB computer Assistant Recruitment 2026), যেখানে আবেদনকারীরা উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। এছাড়া যারা কম্পিউটার এসিস্ট্যান্ট পদে চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন ২২ হাজার ৭০০ টাকা দেওয়া হবে।

তাই আপনি কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে চান এবং কোন কোন পৌরসভায় এই নিয়োগ করা হবে এবং বিস্তারিত খুঁটিনাটি জানতে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

WBMSC Recruitment 2026
সংস্থার নামপশ্চিমবঙ্গ মিউনিসিপালিটি সার্ভিস কমিশন (WBMSC)
পদের নামকম্পিউটার এসিস্ট্যান্ট
মোট শূন্যপদ১৩ টি
যোগ্যতাউচ্চ মাধ্যমিক (HS) পাশ
আবেদনের শেষ তারিখ১৭ এপ্রিল ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটmscwb.org

শিক্ষাগত যোগ্যতা: 

--- Advertisement ---

এখানে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক ( ১০+২) পাশ চাওয়া হয়েছে এবং সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর উপর ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।

শুন্যপদ সংখ্যা: 

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, রাজ্য ১৩ টি পৌরসভায় মোট ১৩ টি শূন্য পদে এই নিয়োগ করা হবে। 

পৌরসভার নাম: 

নিচে নিম্নলিখিত পৌরসভা গুলোতে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কর্মী নিয়োগ করা হবে।

  • ১) বর্ধমান
  • ২) জয়গাঁ
  • ৩) শ্রীনিকেতন (শান্তিনিকেতন)
  • ৪) বকখালি (গঙ্গাসাগর)
  • ৫) রামপুরহাট (তারাপীঠ)
  • ৬) বক্রেশ্বর
  • ৭) পাথরচাপুড়ি
  • ৮) ফুরফুরা শরীফ
  • ৯) তারাকেশ্বর
  • ১০) চ্যাংরাবান্ধা
  • ১১) মুকুটমণিপুর
  • ১২) গজলডোবা
  • ১৩) মহাবনি

WB computer assistant recruitment 2026 vacancy list showing posts in Burdwan, Tarapith, Gangasagar, and other development authorities in West Benga

বয়স সীমা: 

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০২৬ অনুয়ায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হলে সরকারি নিয়োগ অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

--- Advertisement ---

মাসিক বেতন: 

যে সমস্ত প্রার্থীরা কম্পিউটারের অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন পে লেভেল ৬ অনুযায়ী ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা দেওয়া হবে। 

নিয়োগ প্রক্রিয়া: 

বিজ্ঞপ্তি অনুসারে এখানে মূলত ২ টি ধাপে প্রার্থী নিয়োগ করা হবে।

  • মেধা তালিকা প্রকাশের মাধ্যমে 
  • এবং ইন্টারভিউর মাধ্যমে।

আবেদন মূল্য: 

আবেদন করার জন্য এখানে নিম্নলিখিত আবেদন মূল্য প্রদান করতে হবে প্রার্থীদের।

আবেদন মূল্য (Application Fee)
General/OBC প্রার্থী হলে১৫০/- (আবেদন মূল্য) + ৫০/-  (প্রসেসিং চার্জ) = ২০০/- টাকা
ST/SC/EWS প্রার্থী হলেশুধুমাত্র ৫০/- টাকা (প্রসেসিং চার্জ)

আবেদন পদ্ধতি: 

  • প্রার্থীদের প্রথমে নিচে দেওয়া Apply Now অপশনটিতে ক্লিক করতে হবে।
  • ক্লিক করার পরে সেটি পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট তথা mscwb.org’তে নিয়ে যাবে।
  • এরপর সেখানে থাকা Apply Online অপশনে ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে।

WB Computer Assistant Recruitment 2026 Official Application Portal and Important Dates

  • এরপর নতুন প্রার্থীদের Sign Up Now অপশনে ক্লিক করে নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এবং অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে লগ-ইন করে Computer Assistant পদের জন্য অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করে দিতে হবে।

West Bengal Municipal Service Commission Recruitment 2026 Login and Sign Up Page

গুরুত্বপূর্ণ তারিখ এবং লিংক: 

জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার শেষ তারিখ ১৭ এপ্রিল ২০২৬। এই তারিখের মধ্যে উক্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রার্থীদেরকে।

গুরুত্বপূর্ণ তারিখ এবং লিংক
আবেদন শুরুর তারিখ১৬ মার্চ ২০২৬
আবেদনের শেষ তারিখ১৭ এপ্রিল ২০২৬
বিজ্ঞপ্তি নম্বর02 of 2026
অফিসিয়াল বিজ্ঞপ্তিডাউনলোড করুন
আবেদন করুনApply Now

আরো পড়ুনঃ ১৩৩ টি শূন্যপদে ভারতীয় এয়ারপোর্টে অ্যাপ্রেন্টিস নিয়োগ

Akash Baidya

একজন অভিজ্ঞ নিউজ রাইটার। যিনি শিক্ষা, ক্যারিয়ার, স্কলারশিপ এবং সরকারি চাকরির নিয়োগের নির্ভুল তথ্য সহজ বাংলা ভাষায় শেয়ার করেন। সঠিক তথ্য পৌঁছে দিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা করাই তার মূল লক্ষ্য।
Email: baidyaakash777@gmail.com

Leave a Comment

প্রতিদিনের পড়া প্রতিদিন ও চাকরির খবর
Click Here
🙏⭐ একটি রিভিউ দিন