বিনামূল্যে স্টাডি মেটেরিয়াল পান

মাধ্যমিক পাশ যোগ্যতায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী SSF এ কনস্টেবল নিয়োগ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে Ministry of Home Affairsএর সুরক্ষা ইউনিট তথা Secretariat Security Force (SSF)-এ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (SSF Constable Recruitment 2026)। এই নিয়োগে মাধ্যমিক পাশ যোগ্যতায় মোট ১০টি শূন্যপদে প্রার্থী নেওয়া হবে।

তাই আপনি যদি SSF কনস্টেবল পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি। উক্ত প্রতিবেদনে বিস্তারিত সবকিছু আলোচনা করা হবে। 

SSF Constable Recruitment 2026
সংস্থার নামSSF
পদের নামকনস্টেবল পোস্ট
শুন্যপদ১০ টি
যোগ্যতামাধ্যমিক পাশ
বয়স১৮ থেকে ২৩ বছর
মাসিক বেতন১৯,৯০০/- টাকা
আবেদনের শেষ তারিখ২৮ এপ্রিল ২০২৬

পদের নাম এবং শূন্যপদ: 

--- Advertisement ---

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, SSF এর নিচে উল্লেখিত উক্ত পদ গুলোতে প্রার্থী নিয়োগ করা হবে।

পদের নামক্যাটাগরিশূন্যপদ
Constable (Barber)UR৩ টি
Constable (Washerman)UR৫ টি
Constable (Washerman)SC১ টি
Constable (Washerman)OBC১ টি

শিক্ষাগত যোগ্যতা: 

প্রার্থীদের এখানে যে কোন স্বীকৃত বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ (১০ম শ্রেণি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেড যেমন Barber বা Washerman ট্রেড টেস্টে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

বয়সসীমা: 

আবেদনকারীদের বয়স এখানে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হলেই তারা আবেদন করতে পারবেন। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। 

  • SC/ST – ৫ বছর 
  • OBC – ৩ বছর 
  • প্রাক্তন সেনা কর্মী হলে – অতিরিক্ত ৩ বছর ছাড় 

মাসিক বেতন: 

চাকরি পাওয়ার পর মাসিক বেতন এখানে পে লেভেল ২ অনুযায়ী ১৯,০০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা প্রতিমাসে দেওয়া হবে। 

নিয়োগ প্রক্রিয়া: 

আবেদনকারীদের এখানে ৪টি ধাপে নিয়োগ করা হবে:

--- Advertisement ---
  • ১) শারীরিক সক্ষমতার পরীক্ষা ( PST)
  • ২) ফিজিক্যাল ফিটনেস ( (PET)
  • ৩) লিখিত পরীক্ষা ( written test) 
  • ৪) ট্রেড টেস্ট (Trade Test) 
  • ৫) ডকুমেন্ট ভেরিফিকেশন (Document Verification) 

আবেদন পদ্ধতি: 

জানিয়ে রাখি, SSF constable 2026 এর অনলাইন আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তাই প্রার্থীদের অপেক্ষা করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবার পর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে SSF Constable Recruitment 2026 এর জন্য অনলাইন আবেদন ফর্ম পুরন করতে হবে। এছাড়া এই নিয়োগ সংক্রান্ত সর্বশেষ আপডেট ও বিস্তারিত তথ্যের জন্য নিয়মিত আমাদের ওয়েবসাইটে নজর রাখুন।

আবেদন মূল্য: 

অনলাইন আবেদন করার সময় এখানে নির্ধারিত আবেদন মূল্য প্রদান করে ফর্ম পূরণ করতে হবে প্রার্থীদের।

  • সাধারণ / OBC / EWS –  ১০০/- টাকা 
  • SC / ST / মহিলা প্রার্থী/ প্রাক্তন সেনা কর্মী – কোন আবেদন ফি নেই

গুরুত্বপূর্ণ তারিখ: 

সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি অনুসারে, SSF কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া আগামী ৩০ মার্চ ২০২৬ এ প্রকাশিত হবে এবং যা চলবে ২৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত। 

গুরুত্বপূর্ণ তারিখ এবং লিঙ্ক
আবেদন শুরুর তারিখ৩০ মার্চ ২০২৬
আবেদনের শেষ তারিখ২৮ এপ্রিল ২০২৬
অফিসিয়াল বিজ্ঞপ্তিডাউনলোড করুন
আবেদন করুনএখনো শুরু হয়নি

আরো পড়ুনঃ মাধ্যমিক পাশে ভারতীয় সশস্ত্র বাহিনীতে প্রচুর কনস্টেবল নিয়োগ

Akash Baidya

একজন অভিজ্ঞ নিউজ রাইটার। যিনি শিক্ষা, ক্যারিয়ার, স্কলারশিপ এবং সরকারি চাকরির নিয়োগের নির্ভুল তথ্য সহজ বাংলা ভাষায় শেয়ার করেন। সঠিক তথ্য পৌঁছে দিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা করাই তার মূল লক্ষ্য।
Email: baidyaakash777@gmail.com

Leave a Comment

প্রতিদিনের পড়া প্রতিদিন ও চাকরির খবর
Click Here
🙏⭐ একটি রিভিউ দিন