বিনামূল্যে স্টাডি মেটেরিয়াল পান

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ, ৫৩৪৯ টি শুন্যপদ

আপনি কি ভারতীয় রেলে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। সম্প্রতি ভারতীয় রেলের পশ্চিম রেলওয়ের ডিপার্টমেন্টের তরফ থেকে অসংখ্য শূন্য পদে শিক্ষানবি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। (RRC WR Apprentice Recruitment 2026), অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রায় ৫ হাজারেরও উপরে অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ পদের জন্য রেলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল।

তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং ভারতীয় রেলের নিজের ক্যারিয়ার গড়তে চান এই প্রতিবেদনটি সম্পন্ন আপনার জন্য। উক্ত এই প্রতিবেদনে ভারতীয় রেল শিক্ষানবিশ পদ সম্বন্ধে সবিস্তারে আলোচনা করা হবে। তাই প্রতিবেদনটির শেষ অব্দি পড়ার অনুরোধ রইলো।

RRC WR Apprentice Recruitment 2026
সংস্থার নামভারতীয় রেলওয়ে
পদের নামশিক্ষানবিশ (Apprentice)
যোগ্যতামাধ্যমিক পাশ
শূন্য পদ সংখ্যা৫,৩৪৯ টি
বিজ্ঞপ্তি নম্বরRRC/WR/04/2025
শেষ তারিখ২৩ মার্চ ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটrrc-wr.com

 

--- Advertisement ---

RRC WR Apprentice Recruitment 2026 official notification highlights from Western Railway including recruitment of 5349 apprentices, notification number RRC/WR/04/2025 dated 18/02/2026, with application starting on 21 February 2026 and ending on 23 March 2026

শূন্য পদ সংখ্যা: 

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে ভারতীয় রেলের পশ্চিম ডিপার্টমেন্টে মোট ৫,৩৪৯ টি শূন্য পদে শিক্ষানবিশ নিয়োগ করা হবে। যেখানে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরাও আবেদন করতে পারবেন।

কোন ট্রেডে কত শূন্যপদ দেখেনিন ( RRC WR Apprentice Recruitment 2026): 

RRC WR ট্রেড অনুযায়ী শূন্য পদের বিবরণ
ট্রেড বা পদের নামশূন্যপদ
ফিটার (Fitter)১৬১৪
ইলেক্ট্রিশিয়ান (Electrician)১২১৭
ওয়েল্ডার (Welder)৫৩২
পাসা (PASAA)২৮০
ইলেক্ট্রনিক মেকানিক২৩৬
মেকানিক (ডিজেল)২০৭
পেইন্টার (Painter)১৯০
কার্পেন্টার (Carpenter)১৮৪
রেফ্রিজারেটর (AC মেকানিক)১৮৪
পাইপ ফিটার১৭৬
প্লাম্বার (Plumber)১৩৬
ওয়্যারম্যান (Wireman)১২৬
ড্রাফটসম্যান (সিভিল)৮৭
টার্নার (Turner)৭৫
স্টেনোগ্রাফার৪০
মেশিনিস্ট (গ্রাইন্ডার)২৫
ফোরজার ও হিট ট্রিটার১৬
মেশিনিস্ট (Machinist)১৪
মেকানিক মোটর ভেহিকল১০
মোট শূন্যপদ (Total)৫৩৪৯

 

শিক্ষাগত যোগ্যতা: 

আবেদনকারীদের এখানে ৫০% নম্বরসহ মাধ্যমিক পাশ + সংশ্লিষ্ট ট্রেডে অনুয়ায়ী NCVT-এর ITI সার্টিফিকেট থাকতে হবে। 

--- Advertisement ---

বয়সসীমা: 

অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে আবেদনকারীদের এখানে ২৩/০৩/২০২৬ অনুযায়ী বয়স ১৫ বছর হতে ২৩ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। 

সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়
CategoryAge relaxation
SC/ST৫ বছর
OBC৩ বছর
PwBD১০ বছর 
প্রাক্তন সেনাকর্মী (Ex-SM)১০ বছর

 

মাসিক বেতন: 

প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড হিসেবে প্রতি মাসে প্রায় ৭,০০০/- থেকে ৯,০০০/- টাকা দেওয়া হবে। এছাড়া ট্রেনিং চলাকালীন কোনো ধরনের আঘাত বা ইনজুরি হলে রেলওয়ের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হবে অ্যাপ্রেন্টিসদের।

জব লোকেশন: 

বিজ্ঞপ্তি অনুসারে Western Railway-এর বিভিন্ন ডিভিশন ও ওয়ার্কশপ অর্থাৎ পশ্চিম রেলওয়ের বিভিন্ন ডিভিশন ও ওয়ার্কশপে নিয়োগ করা হবে প্রার্থীদের। ( মহারাষ্ট্র (মুম্বাই), গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ) । 

নিয়োগ প্রক্রিয়া: 

আবেদনকারীদের এখানে কোনরকম কোন লিখিত পরীক্ষা দিতে হবে না। বরং মাধ্যমিক এবং ITI পরীক্ষার গড় নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট ( Merit list) প্রকাশ করা হবে রেলওয়ে বোর্ডের তরফ থেকে, সেই লিস্টের নাম থাকলেই প্রার্থীরা উত্তীর্ণ হবেন।

ট্রেনিং এর সময়সীমা: 

নির্বাচিত প্রার্থীদের Western Railway-এর বিভিন্ন ডিভিশন ও ওয়ার্কশপে প্রায় ১ বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং করানো হবে। ট্রেনিং চলাকালীন প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডে হাতে-কলমে কাজ শিখানো হবে এবং নির্ধারিত প্রতি মাসে স্টাইপেন্ড প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি: 

রাজ্যের যে সকল চাকরি প্রার্থীরা ভারতীয় রেলের পশ্চিম ডিপার্টমেন্টের শিক্ষানবিশ পদে আবেদন করতে ইচ্ছুক তাদের RRC ( Railway recruitment Cell)  এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এরপর career অপশনে গিয়ে রেলের পশ্চিম রেলওয়ে RRC WR Apprentice Recruitment 2026 এর জন্য আবেদন ফরমটি অনলাইনে পু্রন করতে পারবেন তবে সে ক্ষেত্রে আবেদনকারীদের Click Here To Registration অপশনটিতে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এরপর I’d পাসওয়ার্ড সংগ্রহ করে উক্ত পদের জন্য আবেদন করে দিতে হবে।

Online application login window for RRC WR Apprentice Recruitment 2025-26 on the official Railway Recruitment Cell Western Railway website

আবেদন মূল্য: 

এখানে সাধারণ শ্রেণীর প্রার্থীদের ১০০/- টাকা আবেদন মূল্য এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোন প্রকার কোন আবেদনমূল দিতে হবে না।। 

আবেদন মূল্য (Application Fee)
ক্যাটাগরি (Category)আবেদন ফি (Fee Amount)
General / OBC / EWS১০০/- টাকা 
SC / ST / PwBD / Womenকোন আবেদন ফ্রি নেই

 

আবেদন করার শেষ তারিখ এবং গুরুত্বপূর্ণ লিংক: 

ইচ্ছুক প্রার্থীদেরকে ২৩ মার্চ ২০২৬ এর মধ্যে রেলের RRC WR Apprentice Recruitment 2026 এর জন্য অনলাইনে আবেদন করে দিতে হবে। জানিয়ে রাখি গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ এ রেলের এই অ্যাপ্রেন্টিস্ট পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।

গুরুত্বপূর্ণ তারিখ এবং আবেদন লিংক
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১৮ ফেব্রুয়ারি ২০২৬
অনলাইনে আবেদন শুরু২১ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ২৩ মার্চ ২০২৬
ডকুমেন্ট ভেরিফিকেশনপরে জানানো হবে
অফিশিয়াল নোটিফিকেশনDownload Now
আবেদন করুনApply Now

 

--- Advertisement ---

আরো পড়ুনঃ ৬৫০ টি শূন্যপদ RBI তে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ 

Akash Baidya

একজন অভিজ্ঞ নিউজ রাইটার। যিনি শিক্ষা, ক্যারিয়ার, স্কলারশিপ এবং সরকারি চাকরির নিয়োগের নির্ভুল তথ্য সহজ বাংলা ভাষায় শেয়ার করেন। সঠিক তথ্য পৌঁছে দিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা করাই তার মূল লক্ষ্য।
Email: baidyaakash777@gmail.com

Leave a Comment

প্রতিদিনের পড়া প্রতিদিন ও চাকরির খবর
Click Here
🙏⭐ একটি রিভিউ দিন