বিনামূল্যে স্টাডি মেটেরিয়াল পান

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কর্মী নিয়োগ, ২২ হাজার শূন্যপদ

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর নিয়ে এলো ভারতীয় রেলওয়ে। সম্প্রতি ভারতীয় রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ড তথা RRB এর তরফ থেকে রেলের গ্রুপ ডি ( RRB Group D recruitment 2026)’ এই পদে ২২ হাজারের উপরে শূন্য পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

তাই ভারতের বিভিন্ন রাজ্য তথা আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, এবং একটি সরকারি চাকরি খুঁজছেন তাহলে রেলের এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি আপনার জন্য। তাই আমাদের এ প্রতিবেদনটি থেকে রেলের RRB Group D এর প্রকাশিত বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নিন।

   RRB Group D Recruitment 2026
সংস্থার নামভারতীয় রেলওয়ে (RRB)
বিজ্ঞপ্তি নম্বরCEN 09/2025
পদের নামঅ্যাসিস্ট্যান্ট (ট্র্যাক মেশিন), অ্যাসিস্ট্যান্ট (ব্রিজ), ট্র্যাক মেইনটেইনার (গ্রুপ ফোর), অ্যাসিস্ট্যান্ট (P-Way), অ্যাসিস্ট্যান্ট (TRD), অ্যাসিস্ট্যান্ট লোকো শেড (ইলেকট্রিক্যাল), অ্যাসিস্ট্যান্ট অপারেশনস (ইলেকট্রিক্যাল), অ্যাসিস্ট্যান্ট TL & AC), অ্যাসিস্ট্যান্ট (C& W), পয়েন্টসম্যান B, অ্যাসিস্ট্যান্ট (S&T)
মোট শূন্যপদ22,195 টি পোস্ট
যোগ্যতামাধ্যমিক পাশ
আবেদনের শেষ তারিখ09 মার্চ, 2026
অফিসিয়াল ওয়েবসাইটrrbapply.gov.in

১) শূন্যপদ সংখ্যা ( Total vacancy):

--- Advertisement ---

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে RRB Group D এর জন্য মোট 22,195 টি শূন্যপদ সংখ্যা জারি করা হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের জন্য মোট শূন্যপদ সংখ্যা ১১৫৩ টি।

২) শিক্ষাগত যোগ্যতা: 

যে সমস্ত চাকরিপ্রার্থীরা রেলওয়ে RRB Group D পদের জন্য আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ (10th / Matric pass) হলেই আবেদন করতে পারবেন। এছাড়াও যাদের ITI কোর্স করা আছে এবং NCVT অনুমোদিত Apprentice ট্রেনিং সার্টিফিকেট থাকা পার্থীরাও আবেদন করতে পারবেন। 

৩) মাসিক বেতন ( salary): 

যারা ভারতীয় রেলের Group D এর বিভিন্ন পদ্ধতিতে চাকরি পাবেন তাদের মাসিক বেতন সপ্তম পে কমিশন অনুযায়ী বেসিক বেতন 18,000/- টাকা এরপর DA, HRA, TA সহ আরো বিভিন্ন ভাতা অনুযায়ী এই বেতন 22,500/- টাকা থেকে 25,380/- টাকা প্রতি মাসে পৌঁছাবে।

RRB Group D Vacancy Details, Salary and Age Limit

বেতনের বিবরণ (Salary Details)
Basic Pay ( বেসিক পে)Rs. 18,000/-
Grade Pay ( গ্রেট পে)1,800/- টাকা
HRA ( এইচআরএ)8% to 24%
DA ( ডিএ)3,060/- টাকা
মোট মাসিক বেতন22,500/- 25,380/- টাকা

৪) বয়সসীমা (Age Limite): 

এখানে আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ( ST/SC/OBC) সর্বোচ্চ বয়সের ছাড় পাবেন।

--- Advertisement ---
বয়সসীমা (Age Limit)
CategoryAge Limit
General / EWS১৮ থেকে ৩৩ বছর
OBC১৮ থেকে ৩৬ বছর
SC/ST১৮ থেকে ৩৮ বছর

৫) শারীরিক যোগ্যতা (physical Eligibility)

অফিসিয়াল বিজ্ঞপ্তির তথ্য অনুসারে আবেদনকারীদের নির্দিষ্ট শারীরিক যোগ্যতার মানদণ্ড পূরণ হবে। যেমন:

• পুরুষ প্রার্থীদের: ৩৫ কেজি ওজন নিয়ে ২ মিনিটে ১০০ মিটার দৌড় এবং ৪ মিনিট ১৫ সেকেন্ডে ১০০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে।

• মহিলা প্রার্থীদের: ২০ কেজি ওজন নিয়ে ২ মিনিটে ১০০ মিটার দৌড় এবং ৫ মিনিট ৪০ সেকেন্ডে ১০০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে।

RRB Group D এর মেডিক্যল স্ট্যান্ডার্ড এবং চোখের দৃষ্টি সংক্রান্ত তথ্য:

Medical Standard and Eye Vision Criteria for A2, A3, B1 and C1

৬) নিয়োগ প্রক্রিয়া ( Selection Process) 

আবেদনকারীদের এখানে ৪ ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন  করা হবে। যেমন;

১)  কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)

) শারীরিক দক্ষতার পরীক্ষা (PET)

৩) ডকুমেন্টস ভেরিফিকেশন (DV)

) মেডিকেল টেস্ট।

৭) RRB Group D এর আবেদন পদ্ধতি

) আবেদনকারীদের প্রথম ভারতীয় রেলের নতুন ওয়েবসাইট rrbapply.gov.in এই লিঙ্কে যেতে হবে। উক্ত আবেদন করার লিংক নিচে দেওয়া হলো।

২) এরপর নিচে থাকা Apply Now বাটানে Click করতে হবে।

--- Advertisement ---

RRB Group D Online Application Portal Apply Button

Extended application deadline for RRB Group D Level 1 recruitment: March 9, 2026.

) এরপর আগে থেকে Account থাকলে login এবং নতুন হলে create an account অপশনে Click করতে হবে এবং আবেদনকারীদের সামনে নতুন একটি পেজ খুলবে এবং উক্ত পেজে আবেদনকারীদের সমস্ত তথ্য ফিলাপ করতে হবে।

Application Portal for Railway Jobs

৪) এরপর সমস্ত তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এবং অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে login পেজে ফিরে যেতে হবে। এবং I’d এবং Password দিয়ে পেজটি login করতে হবে এবং নতুন একটি পেজ খুলবে।

RRB Group D recruitment 2026 Online Application General Instructions page

৫) উক্ত পেজে নিজের যাবতীয় তথ্য, ডকুমেন্টস এর স্ক্যান কপি, নিজের পাসপোর্ট সাইজ ছবি দিয়ে অনলাইনে আবেদন ফরমটি সাবমিট করে দিতে হবে।

৮) আবেদন মূল্য ( Application fee): 

যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা আছেন তাদের আবেদন মূল্য 250/- টাকা রাখা হয়েছে এবং সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের 500/- টাকা আবেদন মূল্য দিতে হবে। এই টাকা অনলাইন পেমেন্টের মাধ্যমে প্রদান করতে হবে।

আবেদন মূল্য (Application Fee)
ক্যাটাগরিআবেদন মূল্য
General / OBC / EWS৫০০/- টাকা
SC / ST / PwBD / Female২৫০/- টাকা
পেমেন্ট পদ্ধতিঅনলাইন (Online)

৯) আবেদন করার শেষ তারিখ এবং গুরুত্বপূর্ণ লিংক:

RRB group D পদের জন্য আবেদনকারীদের 9 মার্চ 2026 মধ্যে অনলাইনে আবেদন পত্র জমা দিতে হবে। যা আগে ছিল 2 মার্চ 2026 পর্যন্ত। তবে বর্তমানে এই  তারিখ 2 মার্চ থেকে বাড়িয়ে 9 মার্চ 2026 পর্যন্ত করা হয়েছে।

RRB Group D 2026 previous application last date notice 02.03.2026

 

গুরুত্বপূর্ণ তারিখ এবং লিংক
অনলাইন আবেদন শুরুর তারিখ31 জানুয়ারি 2026
অনলাইন আবেদনের শেষ তারিখ9 মার্চ 2026
আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ11 মার্চ 2026
আবেদন পত্র সংশোধনের তারিখ12 মার্চ ২০২৬ থেকে 21মার্চ 2026 পর্যন্ত
অফিসিয়াল নোটিফিকেশনDownload Now
আবেদন করুনApply Now

Akash Baidya

একজন অভিজ্ঞ নিউজ রাইটার। যিনি শিক্ষা, ক্যারিয়ার, স্কলারশিপ এবং সরকারি চাকরির নিয়োগের নির্ভুল তথ্য সহজ বাংলা ভাষায় শেয়ার করেন। সঠিক তথ্য পৌঁছে দিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা করাই তার মূল লক্ষ্য।
Email: baidyaakash777@gmail.com

Leave a Comment

প্রতিদিনের পড়া প্রতিদিন ও চাকরির খবর
Click Here
🙏⭐ একটি রিভিউ দিন