বিপুল সংখ্যক শূন্য পদে ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তথা ALP (RRB ALP Recruitment 2026) পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত। যেই বিজ্ঞপ্তিতে ১১ হাজারেরও উপরে শূন্য পদ রয়েছে। আবেদনকারীরা এখানে মাধ্যমিক পাশ হইতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং আইটিআই ( ITI) করা চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। একই সঙ্গে আবেদনকারীরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে শিলিগুড়ি, মালদা ও কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আবেদন করতে পারবেন।
তাই আপনি যদি ভারতীয় রেলের Assistant Loco Pilot পদের জন্য আবেদন করতে চান এবং পদ সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীদের নিচে উল্লেখিত ৩টি শিক্ষাগত যোগ্যতার যেকোনো একটি থাকতে হবে।
- ১) যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক (10th) পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI (NCVT/SCVT অনুমোদিত) সার্টিফিকেট থাকতে হবে।
- ২) অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা (Mechanical / Electrical / Electronics / Automobile) থাকতে হবে।
- ৩) অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি (B.Tech / B.E.) থাকতে হবে।
শূন্যপদ সংখ্যা:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে দেশ জুড়ে ১১,১২৭ টি শূন্যপদে এসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করা রেলের রেক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে।
পশ্চিমবঙ্গের শূন্য পদ সংখ্যা:
বিজ্ঞপ্তি অনুসারে কলকাতা, মালদা এবং শিলিগুড়ি ডিভিশনে ৬০৮ টি শূন্য পদ রয়েছে।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়স এখানে ১ জুলাই ২০২৬ অনুয়ায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া ST/SC/OBC প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন:
রেলের ALP পদে চাকরি পাওয়া পর মাসিক বেতন পে লেভেল ২ অনুযায়ী ১৯,০০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা মাসিক বেতন প্রদান করা হবে।
নিয়োগ প্রক্রিয়া:
প্রার্থীদের এখানে নিম্নলিখিত ধাপে নির্বাচন করা হবে:
- Computer Based Test (CBT-1)
- Computer Based Test (CBT-2)
- Computer Based Aptitude Test (CBAT)
- Interview
- Document Verification
আবেদন পদ্ধতি:
জানিয়ে রাখি, ভারতীয় রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ( RRB Assistant Loco Pilot Recruitment 2026)- পদের জন্য আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। শুধুমাত্র একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবার পর প্রার্থীরা নিম্নলিখিত ধাপ অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন।
- আবেদনকারীদের প্রথমে রেলের অফিসিয়াল আবেদনের ওয়েবসাইট https://www.rrbapply.gov.in এ যেতে হবে।
- এরপর রেলেল সংশ্লিষ্ট পদটি খুঁজে নিয়ে আবেদন ফরমটি পূরণ করে দিতে হবে।
আবেদন মূল্য:
যে সমস্ত প্রার্থীরা RRB Assistant Loco Pilot Recruitment 2026 এর অনলাইন আবেদন ফরমটি পূরণ করতে চান তাঁদের নির্ধারিত আবেদন মূল্য প্রদান করতে হবে।
- SC / ST/ PwBD – 250/- টাকা।
- General / OBC / EWS – 500/- টাকা।
আরো পড়ুনঃ রাজ্যের কেমিক্যাল সংস্থায় MTS পদে কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ
