দেশের অন্যতম একটি স্বনামধন্য সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তথা (PNB) সম্পতি তাদের শিক্ষানবিশ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে (PNB Apprentice Recruitment 2026)। যেখানে প্রায় ৫ হাজারেও উপরে শূন্য পদ সংখ্যা রয়েছে।
তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন কিংবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শিক্ষানবিশ পদের জন্য আবেদন করতে চান অথবা ব্যাংকিং সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। উক্ত এই প্রতিবেদনে আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত সবকিছু আলোচনা করা হবে।তাই শেষ পর্যন্ত আমাদের এই প্রতিবেদনটি পড়বেন।

১) শূন্যপদ সংখ্যা:
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ( PNB) শিক্ষানবিশ পদের জন্য দেশজুড়ে প্রায় 5,138 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৫৩২ টি।
২) শিক্ষাগত যোগ্যতা:
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের apprentice পদে আবেদন করার জন্য আবেদনকারীদের দেশের যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রী সার্টিফিকেট থাকতে হবে। ( অর্থাৎ যে কোন গ্র্যাজুয়েশন পাস করা চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবেন) এবং স্থানীয় ভাষা বলতে এবং লিখতে জানতে হবে প্রার্থীদের।
৩) মাসিক বেতন:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ( PNB) শিক্ষানবিশ পদে চাকরি প্রার্থীদের ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন 12,300/- টাকা থেকে 15,000/- টাকা দেওয়া হবে।
৪) ট্রেনিং এর সময়সীমা:
আবেদনকারীদের এখানে ১ বছরের ট্রেনিং চুক্তিতে নিয়োগ করা হবে।
৫) বয়সসীমা:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের বয়স এখানে ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ( ST/SC/OBC) সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

৬) নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারীদের এখানে ৩ টি ধাপে নিয়োগ করা হবে।
১) অনলাইন টেস্ট
২) ডকুমেন্টস ভেরিফিকেশন
৩) মেডিকেল এক্সামিনেশন।
জানিয়ে রাখি এখানে কোন ইন্টারভিউ ( interview) দিতে হবে না প্রার্থীদের। তবে আবেদনকারীদের এখানে স্থানীয় ভাষার দক্ষতার পরীক্ষা দিতে হবে।
৭) আবেদন পদ্ধতি:
১) PNB Apprentice 2026 এর জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের প্রথমে Apprentice portal এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

২) এরপর নতুন হলে Register as a candidate অপশনে Click করতে হবে এবং সেখানে Email id ও মোবাইল নাম্বার দিয়ে একটি Account তৈরি করে নিতে হবে।
৩) এরপর Account তৈরি হয়ে গেলে login পেজে গিয়ে লগিন বিবরণ দিয়ে পেজটি login করে নিতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে PNB Apprentice 2026 এর জন্য আবেদন ফরমটি পূরণ করে দিতে হবে এবং সবশেষে এপ্লিকেশন ফর্মটির একটি print out কপি নিজের কাছে সংগ্রহ করে রাখতে হবে ভবিষ্যতের জন্য।
৮) আবেদন মূল্য:
PNB Apprentice 2026 পদে আবেদন করার জন্য সাধারণ শ্রেণি প্রার্থীদের 944 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের 236 টাকা আবেদন ফি দিতে হবে।

৯) গুরুত্বপূর্ণ তারিখ এবং আবেদন লিংক:
জানিয়ে রাখি PNB Apprentice 2026 এর জন্য ৮ ফেব্রুয়ারি ২০২৬ এ অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যা চলবে আগামী ২৪-ই মার্চ ২০২৬ পর্যন্ত। এবং মার্চ মাসের প্রথম সপ্তাহে অনলাইন পরীক্ষার সম্ভাব্য রয়েছে এবং এডমিটকার্ড (Admit Card) সম্বন্ধিত বিস্তারিত তথ্য পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে বলে জানা গিয়েছে।
আরো পড়ুনঃ মাধ্যমিক পাশে ভারতীয় রেলে ২২ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ
