আপনি কি এই রাজ্যের বাসিন্দা? আপনার শিক্ষাগত যোগ্যতা কি মাধ্যমিক পাস? তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। সম্প্রতি দেশের অন্যতম একটি কেমিক্যাল গবেষণা সংস্থা (CSIR) Council of Scientific & Industrial Research – Indian Institute of Chemical Biology এর তরফ থেকে MTS তথা (Multi-Tasking Staff) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে আবেদনকারীরা মাধ্যমিক পাশ হলেই এখানে আবেদন করতে পারবেন। ( CSIR IICB MTS Recruitment 2026)
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, মোট ৮ টি শুন্য পদে এখানে MTS কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন জানাতে পারবেন। তাই এই বিষয়ে বিস্তারিত তথ্য পেতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
শিক্ষাগত যোগ্যতা:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনকারীরা এখানে মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। তবে কেউ যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।
জব লোকেশন:
কলকাতা ( West Bengal)
শূন্যপদ সংখ্যা:
উক্ত পদে মোট শুন্য পদ সংখ্যা রয়েছে ০৮ টি।
- UR (General) – ৫টি
- SC – ১টি
- OBC (NCL) – ১টি
- EWS – ১টি
- ST – ০টি
মাসিক বেতন:
যে সমস্ত চাকরি প্রার্থীরা MTS পদে চাকরি পাবেন তাদের মাসিক বেতন পে লেভেল ১ অনুযায়ী ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা দেওয়া হবে।
বয়সসীমা:
এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স অবশ্যই ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারীদের এখানে ২ টি ধাপে নিয়োগ করা হবে। যথাক্রমে:
- 1) Written Examination
- 2) Documents Verification
আবেদন পদ্ধতি:
যে সমস্ত আগ্রহী প্রার্থীরা CSIR IICB MTS Recruitment 2026 এর আবেদন করতে চান তাঁদের নিম্নলিখিত ধাপ গুলো অনুসরণ করতে হবে।
- ১) প্রার্থীদের প্রথমে নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করতে হবে। উক্ত Apply করার লিংটি নিচে দেওয়া হলো।
- ২) এরপর মেনুবার থেকে Registration অপশনে ক্লিক করে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে প্রার্থীদের।
- ৩) একাউন্ট তৈরি হয়ে গেল এরপর login অপশনে ক্লিক করে পেজটি লগইন করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে CSIR IICB MTS Recruitment 2026 জন্য আবেদন ফরমটি পূরণ করে দিতে হবে।

আবেদন মূল্য:
এখানে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোন প্রকার আবেদন ফি দিতে হবে না। তবে সাধারণ শ্রেণী প্রার্থীদের ৫০০/- টাকা আবেদন মূল্য দিতে হবে।
- SC / ST / PwBD/ Women – কোন আবেদন ফি নেই ।
- General/OBC – ৫০০/- টাকা আবেদন ফি।
গুরুত্বপূর্ণ তারিখ:
জানিয়ে রাখি আগ্রহী প্রার্থীদের আগামী ৪ এপ্রিল ২০২৬ এর মধ্যে উক্ত পদের জন্য নিজেদের আবেদন প্রক্রিয়াটি সম্পুর্ন করতে হবে।
আরো পড়ুনঃ উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার এসিস্ট্যান্ট নিয়োগ

