বিনামূল্যে স্টাডি মেটেরিয়াল পান

এলাহাবাদ হাইকোর্টে ১৯৫টি শূন্যপদে প্রাইভেট সেক্রেটারি নিয়োগ। যোগ্যতা স্নাতক পাশ

এলাহাবাদ হাইকোর্টের তরফ থেকে চাকরির প্রার্থীদের জন্য একটি দারুণ সুখবর জারি করা হয়েছে। জানা গিয়েছে যে, স্নাতক পাস যোগ্যতায় এলাহাবাদ হাইকোর্টে প্রাইভেট সেক্রেটারি(Allahabad High Court private secretary recruitment 2026) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে মোট ১৯৫ টি শুন্য পদ রয়েছে। এবং যারা এখানে চাকরি পাবেন তাদের প্রতি মাসে মাসিক বেতন ৫৬,০০০/- টাকা দেওয়া হবে।

তাই আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং এলাহাবাদ হাইকোর্টের উক্ত পদে আবেদন করতে চান বিস্তারিত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি। উক্ত এই প্রতিবেদনে এলাহাবাদের হাইকোর্টের উক্ত পদ সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

Allahabad High Court Recruitment 2026
সংস্থার নামএলাহাবাদ হাইকোর্ট
পদের নামপ্রাইভেট সেক্রেটারি গ্রেড-I
শূন্যপদ১৯৫ টি
শিক্ষাগত যোগ্যতাস্নাতক পাস
মাসিক বেতন৫৬,০০০/- টাকা
শেষ তারিখ১ এপ্রিল ২০২৬
অফিসিয়াল সাইটallahabadhighcourt.in

পদের নাম:

--- Advertisement ---

এলাহাবাদ হাইকোর্টের যে পদে কর্মী নিয়োগ করা হবে তার নাম হচ্ছে প্রাইভেট সেক্রেটারি গ্রেড-I ( Private Secretary Grade I) 

শূন্য পদ সংখ্যা: 

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এখানে মোট ১৯৫ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ক্যাটাগরি বিন্যাসে শূন্যপদ গুলো দেখে নিন।

মোট শূন্যপদ সংখ্যা
ক্যাটাগরি (Category)শূন্যপদ (Vacancy)
UR (সাধারণ)৮১ টি
OBC৫২ টি
SC৪০ টি
EWS১৯ টি
ST০৩ টি
মোট শূন্যপদ (Total)১৯৫ টি

শিক্ষাগত যোগ্যতা: 

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি (Bachelor’s Degree) বা সমমানের ডিগ্রি থাকলেই এখানে আবেদন জানাতে পারবেন। 

মাসিক বেতন: 

যারা এলাহাবাদ হাইকোর্টের উক্ত পদে চাকরি পাবেন তাদের পে লেভেল ১০ অনুযায়ী প্রতিমাসে বেতন ৫৬,০০০/- টাকা ১,৭৭,৫০০/- টাকা দেওয়া হবে। 

বয়সসীমা: 

এখানে আবেদন করতে হলে আবেদনকারীদের বয়স ০১ জুলাই ২০২৬ অনুযায়ী ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

--- Advertisement ---

জব লোকেশন: 

নির্বাচিত প্রার্থীদের চাকরির স্থান হবে Allahabad High Court, উত্তর প্রদেশ

নিয়োগ প্রক্রিয়া: 

যে সমস্ত প্রার্থীরা Allahabad High Court private secretary recruitment 2026 এর জন্য আবেদন করবেন তাদের এখানে ৪ টি ধাপে নিয়োগ করা হবে।

  • লিখিত পরীক্ষা এবং কম্পিউটার ভিত্তিক টেস্ট
  • শর্টহ্যান্ড ডিক্টেশন টেস্ট
  • ইন্টারভিউ
  • মেরিট লিস্ট
পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন
বিষয় (Subject)প্রশ্ন সংখ্যামোট নম্বরসময়
General Studies১০০২০০৯০ মিনিট
Computer Knowledge TestTyping-Based১০০১৫ মিনিট
Subjective Type Translation১০০১৫ মিনিট
মোট (Total)১০০৪০০১২০ মিনিট

আবেদন পদ্ধতি: 

আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে। 

  • সবার প্রথমে exams.nta.nic.in এ যেতে হবে।
  • এরপর সেখান থেকে Recruitment অপশনে ক্লিক করতে হবে 
  • এরপর I’d পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে ( New Registration)
  • অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে উক্ত I’d পাসওয়ার্ড সংগ্রহ করে লগইন অপশনে ক্লিক করতে হবে। 
  • লগইন করার পর Allahabad High Court private security recruitment 2026 এর জন্য অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে।

Allahabad High Court Private Secretary Grade-I 2026 Online Application Portal and Steps to Apply

আবেদন মূল্য: 

  • General/ OBC – ১৯০০/- টাকা 
  • ST/ SC/ EWS – ১৭০০/- টাকা (আবেদন মূল্য)।

Allahabad High Court Private Secretary Recruitment 2026 Application Fee Detail Table

গুরুত্বপূর্ণ তারিখ: 

জানিয়ে রাখি যে সমস্ত প্রার্থীরা এলাহাবাদ হাইকোর্টের প্রাইভেট সেক্রেটারি পদে আবেদন করতে চান তাঁদের ১ এপ্রিল ২০২৬ এর আগে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। 

গুরুত্বপূর্ণ তারিখ এবং লিঙ্ক
আবেদন শুরুর তারিখ১২ মার্চ ২০২৬
আবেদনের শেষ তারিখ১ এপ্রিল ২০২৬
অফিসিয়াল বিজ্ঞপ্তিডাউনলোড করুন
অনলাইন আবেদনApply Now

আরো পড়ুনঃ ৪১৪ টি শুন্য পদে চাকরি! ইন্ডিয়ান অয়েলে শিক্ষানবিশ পদে প্রচুর নিয়োগ

Akash Baidya

একজন অভিজ্ঞ নিউজ রাইটার। যিনি শিক্ষা, ক্যারিয়ার, স্কলারশিপ এবং সরকারি চাকরির নিয়োগের নির্ভুল তথ্য সহজ বাংলা ভাষায় শেয়ার করেন। সঠিক তথ্য পৌঁছে দিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা করাই তার মূল লক্ষ্য।
Email: baidyaakash777@gmail.com

Leave a Comment

প্রতিদিনের পড়া প্রতিদিন ও চাকরির খবর
Click Here
🙏⭐ একটি রিভিউ দিন