বিনামূল্যে স্টাডি মেটেরিয়াল পান

ইন্টারভিউ দিয়ে চাকরি! BEML তে জুনিয়র এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ

কেন্দ্রীয় সরকারের অধীনস্ত সংস্থা BEML ( Bharat Earth Movers Limited)- এর তরফ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেই বিজ্ঞপ্তি অনুসারে মোট ৭৮ টি শূন্যপদে BEML- তে জুনিয়র এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও এখানে আবেদন জানাতে পারবেন। (BEML Recruitment 2026)।

TGTelegram Group
Join Now

তাই আপনি যদি বর্তমানে একটি সরকারি চাকরির খোঁজে রয়েছেন এই প্রতিবেদনটি আপনার জন্য। উক্ত এই প্রতিবেদনে BEML- এর দ্বারা জারি হওয়া পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। 

BEML Recruitment 2026
সংস্থার নামBEML
পদের নামজুনিয়র এক্সিকিউটিভ
শূন্যপদ৭৮ টি
যোগ্যতাBE/B.Tech
আবেদনের শেষ তারিখ৭ এপ্রিল ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটwww.bemlindia.in

শূন্যপদ সংখ্যা: 

--- Advertisement ---

বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট ৭৮ টি শূন্য পদে জুনিয়র এক্সিকিউটি নিয়োগ করা হবে। উক্ত শূন্য পদের বিবরণ নিচে দেওয়া হলো।

পদের নামশূন্যপদশিক্ষাগত যোগ্যতা
জুনিয়র এক্সিকিউটিভ (মেকানিক্যাল/ইন্ডাস্ট্রিয়াল)৩১ টিমেকানিক্যাল / প্রোডাকশন / ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং-এ B.E বা B.Tech পাশ।
জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রিক্যাল)৩৩ টিইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ B.E বা B.Tech পাশ।
জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন)১৪ টিইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং-এ B.E বা B.Tech পাশ।

BEML Recruitment 2026 Junior Executive Mechanical and Electrical Engineering Vacancy Details

BEML Recruitment 2026 Junior Executive Electronics Telecommunication and Instrumentation Engineering Vacancy

চুক্তি মেয়াদ: 

এখানে উক্ত পদ গুলোতে নিম্নলিখিত চুক্তিতে নিয়োগ করা হবে। 

পদের নামচুক্তির মেয়াদ
জুনিয়র এক্সিকিউটিভ (মেকানিক্যাল/ইন্ডাস্ট্রিয়াল)৪ বছর
জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রিক্যাল)৪ বছর
জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন)৪ বছর

অভিজ্ঞতা: 

পদের ধরনঅভিজ্ঞতা (Experience)
৪ বছর মেয়াদী পদের জন্যসংশ্লিষ্ট ক্ষেত্রে ০–২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানুফ্যাকচারিং/প্রোডাকশন/R&D-তে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
১ বছর মেয়াদী পদের জন্যকোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই (ফ্রেশার্সরা আবেদন করতে পারবেন)।

মাসিক বেতন: 

যে সমস্ত প্রার্থীরা এখানে চাকরি পাবেন তাদের মাসিক বেতন ৩৫,০০০/- টাকা থেকে ৪৩,০০০/- টাকা প্রতিমাসে দেওয়া হবে। 

বয়সসীমা: 

  • যে সমস্ত প্রার্থীরা BEML- এর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এর পদে আবেদন করতে চান তাদের বয়স অবশ্যই ৭ এপ্রিল ২০২৬ অনুয়ায়ী বয়সসীমা সর্বোচ্চ ২৯ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ৩-৫ বছর বয়সের ছাড় পাবেন।

নিয়োগ প্রক্রিয়া: 

আবেদনকারীদের এখানে ৩ টি ধাপে নিয়োগ করা হবে 

  • ১) লিখিত পরীক্ষা 
  • ২) ইন্টারভিউ
  • ৩) ডকুমেন্ট ভেরিফিকেশন

তবে জানিয়ে রাখি যে, এখানে ১ বছরের চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে কোন রকম কোন লিখিত পরীক্ষা দিতে হবে না প্রার্থীদেরকে। শুধুমাত্র মেরিট লিস্ট প্রকাশ করা হবে।

--- Advertisement ---

আবেদন মূল্য: 

আবেদনকারীদের এখানে আবেদন করতে হলে নিম্নলিখিত আবেদন মূল্য প্রদান করতে হবে।

  • General/OBC EWS প্রার্থী হলে – ৫০০/- টাকা 
  • SC/ST/ PwD প্রার্থী হলে – কোন আবেদন মূল্য নেই।

আবেদন পদ্ধতি: 

  • আবেদনকারীদের প্রথমে নিচে দেওয়া Apply Now অপশনটিতে ক্লিক করতে হবে। এটি আবেদনকারীদের BEML – এর অফিসিয়াল পোর্টালে নিয়ে যাবে। 
  • এরপর সেখান থেকে Register অপশনে ক্লিক করে এবং নতুন একটি Acount তৈরি করে নিয়ে BEML Recruitment 2026 – এর উক্ত পদের জন্য আবেদন করে দিতে হবে

আবেদনের শেষ তারিখ: 

জানিয়ে রাখি এখানে আবেদন করার শেষ তারিখ ৭ এপ্রিল ২০২৬।  এর আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ এবং লিঙ্ক
আবেদন শুরুর তারিখ২৫ মার্চ ২০২৬
আবেদনের শেষ তারিখ৭ এপ্রিল ২০২৬
অফিসিয়াল বিজ্ঞপ্তিডাউনলোড করুন
আবেদন করুনApply Now

আরো পড়ুনঃ মাধ্যমিক পাশে কেন্দ্রীয় জাহাজ নির্মাণ সংস্থায় শিক্ষানবিশ নিয়োগ, ২৪০ টি শুন্যপদ

TGTelegram Group
Join Now

Akash Baidya

একজন অভিজ্ঞ নিউজ রাইটার। যিনি শিক্ষা, ক্যারিয়ার, স্কলারশিপ এবং সরকারি চাকরির নিয়োগের নির্ভুল তথ্য সহজ বাংলা ভাষায় শেয়ার করেন। সঠিক তথ্য পৌঁছে দিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা করাই তার মূল লক্ষ্য।
Email: baidyaakash777@gmail.com

Leave a Comment

প্রতিদিনের পড়া প্রতিদিন ও চাকরির খবর
Click Here
🙏⭐ একটি রিভিউ দিন