কোচিন শিপইয়ার্ড লিমিটেডের (Coachi Shipyard Recruitment 2026) তরফ থেকে ২৪০ টি শুন্য পদে শিক্ষানবিশ (Coachi Shipyard Apprentice) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে মাধ্যমিক পাশ হলেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন এছাড়া ট্রেনিং চলাকালীন মিলবে মাসিক স্টাইপেন।
তাই আপনি যদি একজন মাধ্যমিক পাশ করা বেকার যুবক/যুবতী হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এই প্রতিবেদনটি আপনার জন্য। উক্ত এই প্রতিবেদনে কোচি শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে জারি হওয়া শিক্ষানবিশ পদ সম্পকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।
শুন্য পদ সংখ্যা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে ২১ টি ট্রেডে ২৪০ টি শূন্য পদে শিক্ষানবিশ নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীদের এখানে মাধ্যমিকের ৫০% নম্বর এবং এবং সংশ্লিষ্ট ট্রেড অনুযায়ী NCVT অনুমোদিত ITI সার্টিফিকেট থাকতে হবে।
মাসিক স্টাইপেন:
উক্ত বিজ্ঞপ্তিতে মাসিক স্টাইপেন সম্বন্ধে কিছু বলা হয়নি।
বয়সসীমা:
এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স চাওয়া হয়েছে ১ জুন ২০২৬ অনুসারে ন্যূনতম ১৮ বছর। তবে বয়সের কোন ঊর্ধ্বসীমা নেই।
নিয়োগ প্রক্রিয়া:
প্রার্থীদেরকে এখানে ৩ টি ধাপে নিয়োগ করা হবে
- মেরিট লিস্ট প্রকাশ
- মেডিকেল পরীক্ষা
- ইন্টারভিউ
আবেদন পদ্ধতি:
যে সমস্ত আবেদনকারীরা Coachi Shipyard Recruitment 2026 এর শিক্ষানবিশ পদে আবেদন করতে চান তাঁদের নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে আবেদন করতে হবে। উক্ত আবেদন ফর্মটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে সেখান থেকে প্রিন্ট করে বের করে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ:
জানিয়ে রাখি এখানে আবেদন করার শেষ তারিখ, ৩ এপ্রিল ২০২৬ এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
- মাধ্যমিকের মার্কশিট ও বয়সের প্রমাণপত্র
- আইটিআই (NCVT)- অনুমোদিত মার্কশিট
- ক্যারেক্টার সার্টিফিকেট
- আবেদনকারীর আধার কার্ড এবং প্যান কার্ড
- ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
- শারীরিক প্রতিবন্ধী হলে তার সার্টিফিকেট।
- প্রাক্তন সেনাকর্মীদের সন্তানদের ক্ষেত্রে প্রয়োজনীয় শংসাপত্র ।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
The Admiral Superintendent (for Officer-in-Charge ATS), Apprentices Training School, Naval Ship Repair Yard, Naval Base, Kochi – 682004
আরো পড়ুনঃ স্নাতক পাশে আবেদন! BOB ব্যাংকে ম্যানেজার পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

