বিনামূল্যে স্টাডি মেটেরিয়াল পান

মাধ্যমিক পাশ যোগ্যতায় ১১ হাজার শূন্যপদে ভারতীয় রেলে এসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ

বিপুল সংখ্যক শূন্য পদে ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তথা ALP (RRB ALP Recruitment 2026) পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত। যেই বিজ্ঞপ্তিতে ১১ হাজারেরও উপরে শূন্য পদ রয়েছে। আবেদনকারীরা এখানে মাধ্যমিক পাশ হইতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং আইটিআই ( ITI) করা চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। একই সঙ্গে আবেদনকারীরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে শিলিগুড়ি, মালদা ও কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আবেদন করতে পারবেন।

তাই আপনি যদি ভারতীয় রেলের Assistant Loco Pilot পদের জন্য আবেদন করতে চান এবং পদ সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

--- Advertisement ---

RRB ALP Recruitment 2026 Short Notification: 11127 Vacancies, Eligibility, and Important Dates

RRB ALP Recruitment 2026
সংস্থার নামভারতীয় রেলওয়ে
পদের নামAssistant Loco Pilot
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাশ
শূন্যপদ১১,১২৭ টি
বিজ্ঞপ্তি নম্বরCEN 01/2026
আবেদনের শেষ তারিখ১৪ জুন ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটrrbapply.gov.in

শিক্ষাগত যোগ্যতা: 

আবেদনকারীদের নিচে উল্লেখিত ৩টি শিক্ষাগত যোগ্যতার যেকোনো একটি থাকতে হবে।

  • ১) যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক (10th) পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI (NCVT/SCVT অনুমোদিত) সার্টিফিকেট থাকতে হবে।
  • ২) অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা (Mechanical / Electrical / Electronics / Automobile) থাকতে হবে।
  • ৩) অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি (B.Tech / B.E.) থাকতে হবে।

শূন্যপদ সংখ্যা: 

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে দেশ জুড়ে ১১,১২৭ টি শূন্যপদে এসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করা রেলের রেক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। 

পশ্চিমবঙ্গের শূন্য পদ সংখ্যা: 

বিজ্ঞপ্তি অনুসারে কলকাতা, মালদা এবং শিলিগুড়ি ডিভিশনে ৬০৮ টি শূন্য পদ রয়েছে।

বয়সসীমা: 

আবেদনকারীদের বয়স এখানে ১ জুলাই ২০২৬ অনুয়ায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া ST/SC/OBC প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।

--- Advertisement ---
বয়সের ছাড় (Age Relaxation)
ক্যাটাগরি (Category)বয়সের ছাড়
OBC প্রার্থীরা৩ বছর
SC / ST প্রার্থীরা৫ বছর
PwBD (UR) প্রার্থীরা১০ বছর
PwBD (OBC) প্রার্থীরা১৩ বছর
PwBD (SC / ST) প্রার্থীরা১৫ বছর
Ex-Servicemen প্রার্থীরানিয়ম অনুযায়ী ছাড়

মাসিক বেতন: 

রেলের ALP পদে চাকরি পাওয়া পর মাসিক বেতন পে লেভেল ২ অনুযায়ী ১৯,০০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা মাসিক বেতন প্রদান করা হবে। 

নিয়োগ প্রক্রিয়া: 

প্রার্থীদের এখানে নিম্নলিখিত ধাপে নির্বাচন করা হবে:

  • Computer Based Test (CBT-1)
  • Computer Based Test (CBT-2)
  • Computer Based Aptitude Test (CBAT)
  • Interview
  • Document Verification

আবেদন পদ্ধতি: 

জানিয়ে রাখি, ভারতীয় রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ( RRB Assistant Loco Pilot Recruitment 2026)- পদের জন্য আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। শুধুমাত্র একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  আবেদন প্রক্রিয়া শুরু হবার পর প্রার্থীরা নিম্নলিখিত ধাপ অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন।

  • আবেদনকারীদের প্রথমে রেলের অফিসিয়াল আবেদনের ওয়েবসাইট https://www.rrbapply.gov.in এ যেতে হবে। 
  • এরপর রেলেল সংশ্লিষ্ট পদটি খুঁজে নিয়ে আবেদন ফরমটি পূরণ করে দিতে হবে। 

আবেদন মূল্য: 

যে সমস্ত প্রার্থীরা RRB Assistant Loco Pilot Recruitment 2026 এর অনলাইন আবেদন ফরমটি পূরণ করতে চান তাঁদের নির্ধারিত আবেদন মূল্য প্রদান করতে হবে। 

  • SC / ST/ PwBD – 250/- টাকা।
  • General / OBC / EWS – 500/- টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ এবং লিংক
আবেদন শুরুর তারিখ১৫ মে ২০২৬
আবেদনের শেষ তারিখ১৪ জুন ২০২৬
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন করুনএখনও শুরু হয়নি

আরো পড়ুনঃ রাজ্যের কেমিক্যাল সংস্থায় MTS পদে কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ

Akash Baidya

একজন অভিজ্ঞ নিউজ রাইটার। যিনি শিক্ষা, ক্যারিয়ার, স্কলারশিপ এবং সরকারি চাকরির নিয়োগের নির্ভুল তথ্য সহজ বাংলা ভাষায় শেয়ার করেন। সঠিক তথ্য পৌঁছে দিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা করাই তার মূল লক্ষ্য।
Email: baidyaakash777@gmail.com

Leave a Comment

প্রতিদিনের পড়া প্রতিদিন ও চাকরির খবর
Click Here
🙏⭐ একটি রিভিউ দিন