বিনামূল্যে স্টাডি মেটেরিয়াল পান

রাজ্যের কেমিক্যাল সংস্থায় MTS পদে কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ

আপনি কি এই রাজ্যের বাসিন্দা? আপনার শিক্ষাগত যোগ্যতা কি মাধ্যমিক পাস? তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। সম্প্রতি দেশের অন্যতম একটি কেমিক্যাল গবেষণা সংস্থা (CSIR)  Council of Scientific & Industrial Research – Indian Institute of Chemical Biology এর তরফ থেকে MTS তথা (Multi-Tasking Staff) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে আবেদনকারীরা মাধ্যমিক পাশ হলেই এখানে আবেদন করতে পারবেন। ( CSIR IICB MTS Recruitment 2026

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, মোট ৮ টি শুন্য পদে এখানে MTS কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন জানাতে পারবেন। তাই এই বিষয়ে বিস্তারিত তথ্য পেতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। 

CSIR IICB Recruitment 2026
সংস্থার নামCSIR – Indian Institute of Chemical Biology
পদের নামMTS (Multi Tasking Staff)
যোগ্যতামাধ্যমিক পাশ
শূন্যপদ৮ টি
বিজ্ঞপ্তি নম্বরR&C/615/2026
আবেদনের শেষ তারিখ৪ এপ্রিল ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটiicb.res.in

শিক্ষাগত যোগ্যতা: 

--- Advertisement ---

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনকারীরা এখানে মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। তবে কেউ যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।

জব লোকেশন: 

কলকাতা ( West Bengal) 

শূন্যপদ সংখ্যা: 

উক্ত পদে মোট শুন্য পদ সংখ্যা রয়েছে ০৮ টি। 

  • UR (General) – ৫টি
  • SC – ১টি
  • OBC (NCL) – ১টি
  • EWS – ১টি
  • ST – ০টি

মাসিক বেতন: 

যে সমস্ত চাকরি প্রার্থীরা MTS পদে চাকরি পাবেন তাদের মাসিক বেতন পে লেভেল ১ অনুযায়ী ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা দেওয়া হবে।

বয়সসীমা: 

এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স অবশ্যই ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। 

--- Advertisement ---
বয়সের ছাড় (Age Relaxation)
SC / ST প্রার্থী৫ বছর
OBC (NCL) প্রার্থী৩ বছর
PwBD প্রার্থী১০ বছর
PwBD (SC) প্রার্থী১৫ বছর
PwBD (OBC) প্রার্থী১৩ বছর
প্রাক্তন সৈনিক (Ex-Servicemen)নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

CSIR IICB MTS Recruitment 2026 Exam Syllabus and Question Pattern

নিয়োগ প্রক্রিয়া: 

আবেদনকারীদের এখানে ২ টি ধাপে নিয়োগ করা হবে। যথাক্রমে: 

  • 1) Written Examination
  • 2) Documents Verification
পরীক্ষার সিলেবাস
বিষয় (Subject)প্রশ্ন সংখ্যামোট নম্বর
General Intelligence২৫ টি৭৫
Quantitative Aptitude২৫ টি৭৫
General Awareness৫০ টি১৫০
English Language৫০ টি১৫০
সময়: ২ ঘণ্টা১৫০ টি ৪৫০ নম্বর

আবেদন পদ্ধতি: 

যে সমস্ত আগ্রহী প্রার্থীরা CSIR IICB MTS Recruitment 2026 এর আবেদন করতে চান তাঁদের নিম্নলিখিত ধাপ গুলো অনুসরণ করতে হবে।

  • ১) প্রার্থীদের প্রথমে নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করতে হবে। উক্ত Apply করার লিংটি নিচে দেওয়া হলো। 
  • ২) এরপর মেনুবার থেকে Registration অপশনে ক্লিক করে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে প্রার্থীদের।
  • ৩) একাউন্ট তৈরি হয়ে গেল এরপর login অপশনে ক্লিক করে পেজটি লগইন করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে CSIR IICB MTS Recruitment 2026 জন্য আবেদন ফরমটি পূরণ করে দিতে হবে। 

CSIR IICB MTS Recruitment 2026 Online Application Window and Important Dates

আবেদন মূল্য: 

এখানে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোন প্রকার আবেদন ফি দিতে হবে না। তবে সাধারণ শ্রেণী প্রার্থীদের ৫০০/- টাকা আবেদন মূল্য দিতে হবে।

  • SC / ST / PwBD/ Women – কোন আবেদন ফি নেই ।
  • General/OBC – ৫০০/- টাকা আবেদন ফি।

গুরুত্বপূর্ণ তারিখ: 

জানিয়ে রাখি আগ্রহী প্রার্থীদের আগামী ৪ এপ্রিল ২০২৬ এর মধ্যে উক্ত পদের জন্য নিজেদের আবেদন প্রক্রিয়াটি সম্পুর্ন করতে হবে। 

গুরুত্বপূর্ণ তারিখ এবং লিংক
আবেদন শুরুর তারিখ৫ মার্চ ২০২৬
আবেদনের শেষ তারিখ৪ এপ্রিল ২০২৬
পরীক্ষার তারিখপরে জানানো হইবে
অফিসিয়াল নোটিফিকেশনডাউনলোড করুন
আবেদন করুনApply Now

আরো পড়ুনঃ উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার এসিস্ট্যান্ট নিয়োগ

Akash Baidya

একজন অভিজ্ঞ নিউজ রাইটার। যিনি শিক্ষা, ক্যারিয়ার, স্কলারশিপ এবং সরকারি চাকরির নিয়োগের নির্ভুল তথ্য সহজ বাংলা ভাষায় শেয়ার করেন। সঠিক তথ্য পৌঁছে দিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা করাই তার মূল লক্ষ্য।
Email: baidyaakash777@gmail.com

Leave a Comment

প্রতিদিনের পড়া প্রতিদিন ও চাকরির খবর
Click Here
🙏⭐ একটি রিভিউ দিন