সম্প্রতি Indian Oil Corporation Limited (IOCL)-এর পক্ষ থেকে IOCL Apprentice Recruitment 2026-এর একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেই বিজ্ঞপ্তিতে ইন্ডিয়ান ওয়ালে ৪১৪ টি শূন্য পদে শিক্ষানবিশ পদে (Apprentice) কর্মী নিয়োগ করা হবে। উক্ত বিজ্ঞপ্তিতে DEO (Data Entry Operator) সহ বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের নিয়োগে করা হইবে। তাই আপনি যদি IOCL Apprentice পদের জন্য আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে বিস্তারিত তথ্য জানতে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
এখানে ইন্ডিয়ান অয়েল এর শিক্ষানবিশ পদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হলো।
ট্রেড অনুযায়ী পদের নাম:
এখানে ট্রেড অনুযায়ী নিম্নলিখিত পদ গুলোতে নিয়োগ করা হবে:
- টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস
- ট্রেড অ্যাপ্রেন্টিস
- গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস
- ট্রেড অ্যাপ্রেন্টিস DEO
শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা:
এখানে ট্রেড অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আবেদনকারীদের। এছাড়া প্রতিটি ট্রেড অনুযায়ী রয়েছে ভিন্ন শুন্য পদ।
শিক্ষাগত যোগ্যতার বিবরণ:
আবেদনকারীদের এখানে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের জন্য ৫০% নম্বর নিয়ে ডিপ্লোমা ডিগ্রী এবং SC/ST/PwBD প্রার্থী হলে ৪৫% নম্বর চাওয়া হয়েছে। এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য ৫০% নম্বর এবং SC/ST/PwBD প্রার্থী হলে ৪৫% নম্বর চাওয়া হয়েছে।
মাসিক বেতন:
উক্ত ট্রেড অনুযায়ী যারা এখানে ভর্তি হবেন তাদের ট্রেনিং চলাকালীন (১২ মাসের ট্রেনিং পিরিয়ডে) ৮,০০০/- টাকা থেকে ১৫,০০০/- টাকা প্রতিমাসে দেওয়া হবে।
বয়সসীমা:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারীদের বয়স এখানে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। এছাড়া ST/SC/OBC প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারীদের এখানে ৩ টি ধাপে নিয়োগ করা হবে:
- ১) মেধা তালিকা প্রকাশের মাধ্যমে
- ২) এরপর ডকুমেন্টস ভেরিফিকেশন
- ৩) মেডিকেল এক্সামিনেশন
জব লোকেশন ( রাজ্যভিত্তিক শূন্য পদ)
- মহারাষ্ট্র (Maharashtra): ১৭৯টি
- গুজরাট (Gujarat): ৬৯টি
- মধ্যপ্রদেশ (Madhya Pradesh): ৬৯ টি
- গোয়া (Goa): ২২ টি
- ছত্তিশগড় (Chhattisgarh): ২২ টি
- দমন ও দিউ (Daman & Diu): ২২ টি
- দাদরা ও নগর হাভেলি (Dadra & Nagar Haveli): ২২ টি
আবেদন পদ্ধতি:
যে সমস্ত প্রার্থীরা IOCL Apprentice Recruitment 2026 এর জন্য আবেদন করতে চান তাদের নিম্নলিখিত পদ্ধতি গুলো অনুসরণ করতে হবে
- ১) আবেদনকারীদের প্রথমে National Apprentice Portal এ যেতে হবে।
- ২ এরপর এখান থেকে Registration অপশনে ক্লিক করতে হবে।
- ৩) রেজিস্ট্রেশন অপশন এ ক্লিক করার পর একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে।
- ৪) একাউন্ট তৈরি হয়ে গেলে নিজের I’d এবং Password সংগ্রহ করে, এরপর পেজটি login করে IOCL Apprentice Recruitment 2026 এর জন্য অনলাইনে আবেদন ফরমটি ফিলাপ করে দিতে হবে।
আবেদন মূল্য:
জানিয়ে রাখি, এখানে আবেদন করার জন্য কোন প্রকার কোন আবেদন মূলত দিতে হবে না প্রার্থীদের। সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
গুরুত্বপূর্ণ তারিখ এবং লিংক:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আগ্রহী প্রার্থীদের এখানে ২৬ মার্চ ২০২৬ এর আগে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরো পড়ুন: ৩০ হাজার টাকা মাসিক বেতন! মাধ্যমিক পাশে ভারতীয় নৌবাহিনীতে নিয়োগ


1 thought on “৪১৪ টি শুন্য পদে চাকরি! ইন্ডিয়ান অয়েলে শিক্ষানবিশ পদে প্রচুর নিয়োগ”