যারা ব্যাংকে চাকরি করতে চান এবং ব্যাংকিং সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য রয়েছে সুখবর। দেশের অন্যতম একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক IDBI তাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ( IDBI JAM Recruitment 2026) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে প্রায় ১ হাজারের উপরে শূন্যপদে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে।
তাই আপনি IDBI দ্বারা জারি হাওয়া জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের সমন্ধে বিস্তারিত জানতে চান এবং আবেদন করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি। উক্ত এই প্রতিবেদনে আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা এবং শূন্য পদের বিবরণ সহ বিস্তারিত সবকিছু আলোচনা করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীরা এখানে সাধারণ শ্রেণীর প্রার্থী হলে ৬০% শতাংশ নাম্বার এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হলে ৫৫% নম্বর নিয়ে স্নাতক পাস হলেই আবেদন করতে পারবেন।
শূন্যপদ সংখ্যা:
IDBI Bank এর জুনিয় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য দেশব্যাপী ১,১১০ টি শূন্য পদে জুনিয় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে। যার মধ্যে পশ্চিমবঙ্গ তথা কলকাতাতে রয়েছে ৬০ টি শূন্যপদ
- UR: ২৫ টি
- SC: ০৯ টি
- ST: ০৪ টি
- OBC: ১৬ টি
- EWS: ০৬ টি
মোট শূন্যপদ ৬০ টি

বয়সসীমা:
যে সমস্ত চাকরিপ্রার্থীরা IDBI এর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ( IDBI JAM recruitment 2026) এর জন্য আবেদন করতে চান তাহলে বয়স অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ০১/০৩/১০২৬ অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়া ST/SC/OBC প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
মাসিক বেতন:
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে ট্রেডিং পিরিয়ডে থাকবেন তাদের প্রতি মাসে মাসিক বেতন প্রথম ৬ মাসে ৫,০০০ টাকা এবং পরের ২ মাস ১৫,০০০ টাকা মাসিক স্টাইপেন্ড এবং স্থায়ী নিয়োগের পর বার্ষিক বেতন (CTC) ৬.১৪ লক্ষ থেকে ৬.৫০ লক্ষ টাকা দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারীদের এখানে ২ টি ধাপে নিয়োগ করা হবে।
- অনলাইন পরীক্ষা ( CBT)
- ইন্টারভিউ ( interview)

পরীক্ষা কেন্দ্র:
IDBI JAM Recruitment 2026-এর অনলাইন পরীক্ষা, যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবেন তাদের কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়িতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। আবেদন করার সময় প্রার্থীদের তাদের পছন্দমতো নিকটবর্তী শহরটি পরীক্ষা কেন্দ্র হিসেবে বেছে নিতে হবে।
আবেদন পদ্ধতি:
যে সমস্ত চাকরিপ্রার্থীরা IDBI JAM recruitment 2026 নোটিফিকেশনের জন্য আবেদন করতে চান তাঁদের নিচে উল্লেখিত পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে।
- ১) আবেদনকারীদের প্রথম idbibank.in অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- ২) এরপর আবেদনকারীদের career অপশনে ক্লিক করতে হবে।
- ৩) কেরিয়ার অপশনে ক্লিক করার পর Recruitment of Junior Assistant Manager (JAM) Grade ‘O’ – Regional : 2026-27 এ ক্লিক করতে হবে।
- ৪) উক্ত স্থানে ক্লিক করার পর Apply Online অপশনটিতে ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে।এরপর সেখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে।
- ৫) উক্ত অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে এরপর আইডির পাসওয়ার্ড সংগ্রহ করে IDBI JAM Recruitment 2026 এর জন্য আবেদন ফরমটি পূরণ করে দিতে আবেদনকারীদের।

আবেদন মূল্য:
- ST/SC/PwD – ২৫০/- টাকা
- অন্যান্যরা – ১০৫০/- টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ:
জানিয়ে রাখি আবেদনকারীদের ১৯ মার্চ ২০২৬ এর আগে উক্ত আবেদন ফরমটি ফিলাপ করতে হবে। এবং ১২ এপ্রিল ২০২৬ এ IDBI জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য অনলাইন পরীক্ষার আয়োজন করা হবে।
আরো পড়ুনঃ ৩৪৯ টি শূন্য পদে কেন্দ্রীয় বাহিনীতে এসিস্ট্যান্ট কামান্ড নিয়োগ
