আপনি কি দেশের সুরক্ষা বাহিনীতে যোগ দিতে চান? অথবা একটি সম্মানজনক সরকারি চাকরির মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান? তাহলে আপনার জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ। সম্প্রতি Union Public Service Commission (UPSC)-এর তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ Central Armed Police Forces (CAPF)-এ Assistant Commandant পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (UPSC CAPF AC Recruitment 2026)। এই নিয়োগের মাধ্যমে মোট ৩৪৯টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
তাই আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন ( West Bengal) এবং দেশের সুরক্ষা বাহিনীতে যুক্ত হতে চান, এই প্রতিবেদনটি আপনার জন্য। উক্ত এই প্রতিবেদনে আমরা CAPF এর নিয়োগ সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব।

শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীরা এখানে দেশের যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী ( Bachelor’s Degree) থাকলেই আবেদন করতে পারবেন।
শূন্য পদ সংখ্যা:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী উক্ত পদে মোট ৩৪৯ টি শুন্য পদ রয়েছে। তবে বিভিন্ন বাহিনী বিন্যাসে এই শূন্যপদ সংখ্যা ভিন্ন ভিন্ন।
বয়সসীমা:
UPSC CAPF এর assistant Commandant এর জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের বয়স ১ আগষ্ট ২০২৬ অনুয়ায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
মাসিক বেতন:
Central Armed Police Forces-এর Assistant Commandant পদে চাকরি পেলে ৭ম বেতন কমিশনের Level-10 অনুযায়ী প্রায় 56,100/- টাকা থেকে 1,77,500/- টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন সরকারি ভাতা রয়েছে।
শারীরিক যোগ্যতা:
আবেদনকারীদের এখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি নির্দিষ্ট শারীরিক যোগ্যতার মানদন্ড পূরণ করতে হবে।
• শারীরিক সক্ষমতার পরীক্ষা ( PET)
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারীদের এখানে চারটি ধাপে নিয়োগ করা হবে:
- ১) লিখিত পরীক্ষা
- ২) শারীরিক দক্ষতার পরীক্ষা ( PET)
- ৩) ইন্টারভিউ
- ৪) মেধা তালিকা প্রকাশ
আবেদন পদ্ধতি:
- আবেদনকারী প্রথমে Union Public Service Commission-এর অফিসিয়াল ওয়েবসাইট upsconline.nic.in এ যেতে হবে।
- এরপর হোম পেজ থেকে Create Account অপশনে ক্লিক করতে হবে এবং নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
- অ্যাকাউন্ট তৈরি করার পর আইডি পাসওয়ার্ড সংগ্রহ করে এরপর Universal Registration অপশনে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য ফিলাপ করতে হবে।
- এরপর নিজের একটি লাইভ ফটো (Live photo) এবং সবশেষে সাদা কাগজে সিগনেচার Upload করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আবেদন মূল্য:
আবেদনকারীদের এখানে ২০০/- টাকা আবেদনমূল্য দিতে হবে, তবে আপনি যদি সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হন তবে কোন প্রকার কোন আবেদনমূল দিতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ:
যে সকল প্রার্থীরা UPSC CAPF Assistant Commandant 2026 এর জন্য আবেদন ফরম ভরতে চান তাদের আগামী ১২ মার্চ ২০২৬ এর মধ্যে অনলাইনে আবেদন ফ্রি জমা করে আবেদন করতে হবে। জানিয়ে রাখি গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ UPSC CAPF Assistant Commandant 2026 এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল।
আরো পড়ুনঃ মাধ্যমিক পাশে ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ, ৫৩৪৯ টি শুন্যপদ


1 thought on “৩৪৯ টি শুন্যপদ! কেন্দ্রীয় বাহিনীতে এসিস্ট্যান্ট কমান্ড নিয়োগ বিজ্ঞপ্তি”