বিনামূল্যে স্টাডি মেটেরিয়াল পান

৬৫০ টি শূন্যপদ, গ্রাজুয়েশন পাশে RBI তে এসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তথা RBI তাদের অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে ( RBI assistant recruitment 2026), যেখানে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, মোট ৬৫০ টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রিজভ ব্যাংকের তরফ থেকে। আবেদনকারীরা স্নাতক পাস হলেই আবেদন জানাতে পারবেন। এছাড়াও বিস্তারিত তথ্য এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

--- Advertisement ---

RBI assistant recruitment 2026 State wise vacancy list

RBI Assistant recruitment 2026
সংস্থার নামReserve Bank of India (RBI)
পদের নামAssistant
যোগ্যতাGraduate
মোট শূন্যপদ৬৫০ টি
শেষ তারিখ১০ মার্চ, ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটrbi.org.in

 

শুন্যপদ সংখ্যা:

RBI এর এসিস্ট্যান্ট পদের জন্য মোট ৬৫০ টি শূন্যপদ প্রকাশ করা হয়েছে। যেখানে SC – ১২০ টি, ST – ১৩৭ টি, UR – ৩৪৬ টি, OBC – ৯৯ টি এবং EWS – ৫৮ টি। যাঁর মধ্যে কলকাতাতে রয়েছে ২৯ টি শুন্য পদ।

ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদ সংখ্যা
ক্যাটাগরিশূন্যপদ
সাধারণ (UR)৩৪৬ টি
তফসিলি জাতি (SC)১১০ টি
তফসিলি উপজাতি (ST)৩৭ টি
ওবিসি (OBC)৯৯ টি
ইডব্লিউএস (EWS)৫৮ টি
মোট শূন্যপদ৬৫০ টি

 

RBI assistant Recruitment 2026: ক্যাটাগরি অনুযায়ী পশ্চিমবঙ্গের শূন্যপদ সংখ্যা:
 ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ সংখ্যা ( WB)
ক্যাটাগরি (Category)শূন্যপদ (Vacancies)
সাধারণ (GEN/UR)২২ টি
তফসিলি জাতি (SC)০৩ টি
তফসিলি উপজাতি (ST)০২ টি
ওবিসি (OBC)০০ টি
ইডব্লিউএস (EWS)০২ টি
মোট শূন্যপদ (কলকাতা)২৯ টি

 

শিক্ষাগত যোগ্যতা:

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী RBI assistant 2026 পদে আবেদন করার জন্য আবেদনকারীদের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি (Bachelor’s Degree) চাওয়া হয়েছে, এক্ষেত্রে সাধারণ শ্রেণি প্রার্থীদের ৫০% নম্বর এবং ST/SC/OBC/ প্রার্থীদের শুধুমাত্র স্নাতক পাস থাকলেই আবেদন করতে পারবেন। এছাড়া প্রার্থীরা যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পদের জন্য আবেদন করছেন, সেই অঞ্চলের সরকারি বা স্থানীয় ভাষায় কথা বলা পড়া এবং লেখার দক্ষ থাকতে হবে এবং সাথে কম্পিউটারের উপর সাধারণ নলেজ চাওয়া হয়েছে।

--- Advertisement ---

মাসিক বেতন: 

চাকরি পাওয়ার পর প্রার্থীদের এখানে মাসিক বেতন বেসিক পে (Basic Pay)স্কেল অনুয়ায়ী ৩৬,০০০/- টাকা থেকে ৪০,০০০/- টাকা দেওয়া হবে।

বয়সসীমা: 

এখানে আবেদনকারীদের বয়স  ১/০২/২০২৬ অনুয়ায়ী ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে ST/SC/OBC প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

RBI Assistant Age Relaxation 2026
ক্যাটাগরি (Category)বয়সের ছাড় (Age Relaxation)
SC / ST৫ বছর
OBC৩ বছর 
PwD১০-১৫ বছর
প্রাক্তন সৈনিকসর্বোচ্চ ৫০ বছর
বিধবা / বিবাহবিচ্ছিন্না মহিলা১০ বছর
RBI-তে অভিজ্ঞতা থাকলে ৩ বছর পর্যন্ত ছাড়

 

নিয়োগ প্রক্রিয়া: 

আবেদনকারীদের এখানে ৩ ধাপে নিয়োগ করা হবে

) প্রিলিমিনারি পরীক্ষা

) মেইন পরীক্ষা

) ভাষা দক্ষতার পরীক্ষা

প্রিলিমস পরীক্ষার প্যাটার্ন ( RBI Assistant) 
বিষয় (Sections)প্রশ্ননম্বরসময়
English Language৩০৩০২০ মিনিট
Numerical Ability৩৫৩৫২০ মিনিট
Reasoning Ability৩৫৩৫২০ মিনিট
মোট (Total)১০০১০০৬০ মিনিট

 

মেইনস পরীক্ষার প্যাটার্ন (RBI Assistant)
বিষয় (Sections)প্রশ্ননম্বরসময়
English Language৪০৪০৩০ মিনিট
Numerical Ability৪০৪০৩০ মিনিট
Reasoning Ability৪০৪০৩০ মিনিট
Computer Knowledge৪০৪০২০ মিনিট
General Awareness৪০৪০২৫ মিনিট
মোট (Total)২০০২০০১৩৫  মিনিট

 

পরীক্ষা কেন্দ্র: 

পশ্চিমবঙ্গ থেকে যারা RBI Assistant 2026 পদের জন্য যারা আবেদন করবেন তাদের উক্ত পরীক্ষা কেন্দ্র আসানসোল, শিলিগুড়ি, কলকাতা এবং হুগলি জেলায় অনুষ্ঠিত হবে। 

RBI Assistant 2026 পরীক্ষার কেন্দ্র (WB)
রাজ্য (State)West Bengal (পশ্চিমবঙ্গ)
পরীক্ষা কেন্দ্রআসানসোল,  কলকাতা, শিলিগুড়ি, হুগলি

 

--- Advertisement ---

আবেদন পদ্ধতি: 

রাজ্যের যে সকল চাকরিপ্রার্থীরা RBI assistant 2026 পদের জন্য আবেদন করতে চান, তাঁদের RBI এর অফিসিয়াল ওয়েবসাইট www.rbi.org.in তে ভিজিট করতে হবে এরপর career অপশনে গিয়ে RBI assistant 2026 পদের জন্য আবেদন করে দিতে হবে। এছাড়া নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করেও সরাসরি আরবিআই এর উক্ত পদের জন্য আবেদন জানাতে পারবেন। 

আবেদন মূল্য: 

সাধারণ শ্রেণীর প্রার্থীদের এখানে ৪৫০+ ১৮% GST এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০ টাকা+ ১৮% GST সহ আবেদন মূল্য দিতে হবে। তবে আর বিআইএর প্রাক্তন কর্মচারী হলে এখানে কোন আবেদন মূলত দিতে হবে না।

RBI Assistant 2026 Application Fee
ক্যাটাগরি (Category)আবেদন ফি (Fee)
General / OBC / EWS৪৫০ টাকা + ১৮% GST
SC / ST / PwD / EXS৫০ টাকা + ১৮% GST
Ex RBI স্টাফ (Staff)কোন ফি লাগবে না

 

গুরুত্বপূর্ণ তারিখ এবং আবেদন লিংক: 

  • জানিয়ে রাখি RBI assistant 2026 পদের জন্য আবেদন শুরু হয়েছিল গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ এ, যা চলবে আগামী ৮ মার্চ ২০২৬ পর্যন্ত, তবে এই তারিখ বাড়িয়ে করা হয়েছে ১০ মার্চ 2026 পর্যন্ত। তাই আবেদন প্রক্রিয়ার শেষ হবার আগেই প্রার্থীদের  এখানে আবেদন করতে হবে।

RBI Assistant Recruitment 2025-26 Online Application Last Date Extended Notice Official Notification

গুরুত্বপূর্ণ তারিখ এবং আবেদন লিংক
আবেদন শুরু১৬ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ১০ মার্চ ২০২৬
প্রিলিম পরীক্ষা১১ এপ্রিল ২০২৬
মেইন পরীক্ষা৭ জুন ২০২৬
অফিশিয়াল বিজ্ঞপ্তিDownload Now
আবেদন করুনApply Now

 

আরো পড়ুনঃ মাধ্যমিক পাশে ভারতীয় রেলে ২২ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ

Akash Baidya

একজন অভিজ্ঞ নিউজ রাইটার। যিনি শিক্ষা, ক্যারিয়ার, স্কলারশিপ এবং সরকারি চাকরির নিয়োগের নির্ভুল তথ্য সহজ বাংলা ভাষায় শেয়ার করেন। সঠিক তথ্য পৌঁছে দিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা করাই তার মূল লক্ষ্য।
Email: baidyaakash777@gmail.com

1 thought on “৬৫০ টি শূন্যপদ, গ্রাজুয়েশন পাশে RBI তে এসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি”

Leave a Comment

প্রতিদিনের পড়া প্রতিদিন ও চাকরির খবর
Click Here
🙏⭐ একটি রিভিউ দিন